আফগানিস্তান সিরিজ কঠিন ও আকর্ষণীয় হবে: তামিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুন ২০২৩, ১৩:৫২আপডেট : ০৩ জুন ২০২৩, ১৬:৫৪

লম্বা বিরতির পর আবার ক্রিকেট মাঠে শুরু বাংলাদেশের ব্যস্ততা। দুই ধাপে আফগানিস্তানের বিপক্ষে এক টেস্ট, তিন ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে তারা।

এই পূর্ণাঙ্গ সিরিজ কঠিন ও আকর্ষণীয় হবে মনে করেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। তিনি সাংবাদিকদের বলেন, ‘আফগানিস্তান সিরিজ নিয়ে আমার এটাই বলার আছে, এটা সবসময় আকর্ষণীয় সিরিজ। আফগানিস্তান মানসম্পন্ন দল। আজকে তাদের পারফরম্যান্স দেখেছেন (শুক্রবার ওয়ানডেতে শ্রীলঙ্কাকে হারিয়েছে আফগানিস্তান)।’ 

আগামী ১৪ জুন থেকে মিরপুরে চলবে একমাত্র টেস্ট। এরপর আফগানিস্তান যাবে ভারত সফরে। ঈদ উল আযহার পর শুরু হবে সীমিত ওভারের সিরিজ। আপাতত টেস্ট নিয়েই দল ভাবছে জানালেন তামিম, ‘আমাদের তিন বিভাগেই পারফরম্যান্স নিশ্চিত করতে হবে। এটা বাংলাদেশের জন্য কঠিন সিরিজ হবে। কারণ তাদের মানসম্পন্ন বোলিং আক্রমণ রয়েছে। আশা করি আমরা ভালো করে প্রস্তুত হবো। আমরা টেস্ট দিয়ে শুরু করছি। এরপর মাঝখানে ওয়ানডের জন্য প্রস্তুতি নেবো। এখন আমরা মূলত টেস্ট নিয়েই চিন্তা করছি।’

৫০ ওভারের ম্যাচ হবে ৫, ৮ ও ১১ জুলাই। সবগুলোই হবে চট্টগ্রামে। তারপর দুই দল সিলেটে চলে যাবে। সেখানে দুটি টি-টোয়েন্টি খেলবে ১৪ ও ১৬ জুলাই।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক