আকরাম অধিনায়ক হলে যেমন উইকেটে খেলতো বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুন ২০২৩, ১৮:৪০আপডেট : ০৩ জুন ২০২৩, ১৮:৪৪

চার বছর আগে আফগানিস্তানের বিপক্ষে স্পিন উইকেট বানিয়ে বাংলাদেশ-ই বিপদে পড়েছিল। আসন্ন টেস্টটিতে সেই ঝুঁকি নিতে চায় না স্বাগতিকরা। বরং স্পোর্টিং উইকেটে বানিয়ে ম্যাচটাকে উপভোগ্য করার পরিকল্পনা। বিসিবির পক্ষ থেকে সেসবের বিস্তারিত জানানো হচ্ছে না যদিও। তা নিয়ে চলছে জল্পনা-কল্পনাও। তবে বিসিবির পরিচালক আকরাম খান জানিয়েছেন, তিনি অধিনায়ক হলে বাংলাদেশের চিরাচরিত উইকেটে আফগানদের খেলতে আমন্ত্রণ জানাতেন।

সাধারণত প্রতিপক্ষের শক্তি-দুর্বলতার পাশাপাশি নিজেদের শক্তিমত্তা বিবেচনা করে টিম ম্যানেজমেন্ট ও অধিনায়ক উইকেট তৈরির প্রস্তাব দিয়ে থাকেন। আফগানিস্তানের বিপক্ষে আগের সিরিজে অধিনায়ক সাকিব স্পিনিং উইকেটে খেলতে চেয়েছিলেন। এবার নতুন অধিনায়ক কী চাইবেন সেটিই প্রশ্ন। যদিও আকরাম জানিয়েছেন, অধিনায়ক হলে বাংলাদেশ সব সময় যেমন উইকেটে খেলে সেটাই চাইতেন তিনি, ‘আমি অধিনায়ক হলে ১২ মাস যেমন উইকেটে খেলি, সে ধরনের উইকেট চাইতাম।’

বাংলাদেশের ঘরোয়া লিগ সাধারণত স্লো উইকেটে হয়ে থাকে। ইদানিং অবশ্য উইকেট থেকে পেসারদের কিছুটা হলেও সহায়তা মিলছে। পেসবান্ধব উইকেটে সুবিধা বেশি হবে কি না এমন প্রশ্নে আকরাম খান বলেছেন, ‘আমার মনে হয়, উইকেটের চেয়ে দলের এপ্রোচটা কেমন থাকে সেটা গুরুত্বপূর্ণ। আপনি ভালো উইকেটেও হারতে পারেন, খারাপ উইকেটেও জিততে পারেন। আমার মনে হয় অন্যদের বোলার কে কী করছে, শক্তি কী- এসব না ভেবে নিজেদের দিকটা চিন্তা করলে ভালো করবো।’

আফগানদের মূল অস্ত্র লেগ স্পিনার রশিদ খান। তবে লংগার ভার্সন ক্রিকেটে রশিদকে নিয়ে ভয় পাওয়ার কিছু নেই বলেই মন্তব্য আকরামের, ‘রশিদ খান অবশ্যই ভালো বোলার এবং সে টি-টোয়েন্টিতে ভালো। ওয়ানডে ও টেস্টে কিন্তু ওরকম আহামরি পারফরম্যান্স নেই। টি-টোয়েন্টিতে প্রত্যেকটা বল রানের জন্য খেলতে হয়, সুযোগ নিতে হয়। তো সতর্কতার সঙ্গে খেললে অত কষ্ট হবে না।’

প্রথম সফরে আগামী ১৪ জুন থেকে মিরপুরে একমাত্র টেস্ট খেলবে আফগান দল। তার পর তারা ভারত সফরে চলে যাবে। ঈদ উল আযহার পর শুরু হবে বাংলাদেশের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ। আফগানদের বিপক্ষে এই সিরিজে কঠিন পরীক্ষায় পড়তে হবে বলে মনে করেন সাবেক এই অধিনায়ক, ‘আফগানিস্তানকে কোনওভাবে ছোট করে দেখার সুযোগ নেই। ওদের কোয়ালিটি ক্রিকেটার, বোলার অনেক আছে। ব্যাটার যারা আছে ওদের ধারাবাহিকতা অনেক ভালো। ফলে ওদের সহজভাবে নেওয়ার কোনও সুযোগ নেই। ওরা শক্তিশালী একটা দল এবং শ্রীলঙ্কাকে ওদের মাটিতেই সম্প্রতি হারিয়েছে।’ 

চার বছর আগে আফগানিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে হার প্রসঙ্গে আকরাম বলেছেন, ‘আমরা যে টেস্টটা হেরেছি, তাতে ওদের মতোও ভালো খেলছিলাম। কিন্তু একটা ঘণ্টা আমরা খারাপ খেলায় টেস্টটা হেরে যাই। যেটা শুরুতে বলেছি, আপনাকে ভালো খেলতেই হবে। যে দলের বিপক্ষেই খেলেন না কেন।’

আকরাম মনে করেন, মিরপুর টেস্ট সেই হারের প্রতিশোধ নেওয়ার মোক্ষম সুযোগ, ‘এটাই তো একটা সুযোগ। যেহেতু বাংলাদেশে আমরা ওদের বিপক্ষে হেরেছি, এখনই সঠিক সময় ওই ম্যাচের প্রতিশোধ নেওয়ার। চার বছর আগে আমাদের এত ভালো ফাস্ট বোলার ছিল না। এখন আমাদের ফাস্ট বোলিং ইউনিট অনেক শক্তিশালী। আশা করি ভালো কিছুই হবে।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম