ওয়েস্ট ইন্ডিজ, যুক্তরাষ্ট্র থেকে সরে যাচ্ছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ!

স্পোর্টস ডেস্ক
০৫ জুন ২০২৩, ২১:৫৮আপডেট : ০৫ জুন ২০২৩, ২২:০০

আর এক বছর পরই শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরের আসর। যৌথভাবে এই টুর্নামেন্ট আয়োজন করবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। কিন্তু তাদের আয়োজনের প্রস্তুতি সন্তুষ্ট হওয়ার মতো নয়। তাই বদলে যেতে পারে ভেন্যু।

এই অঞ্চলে অবকাঠামো তৈরিতে অগ্রগতি সন্তোষজনক নয় বলে আইসিসির অভিযোগ। সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী সংবাদমাধ্যম বলছে, হাতে খুব বেশি সময় নেই। আয়োজক দুই দেশ তাদের ভেন্যু ঠিক সময়ে প্রস্তুত করতে পারবে কি না সন্দেহ রয়েছে। 

প্রাথমিকভাবে আলোচনায় আসছে, ২০২৪ ও ২০৩০ বিশ্বকাপের ভেন্যু অদলবদল করা হতে পারে। ২০৩০ সালে ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড সম্মিলিতভাবে বিশ্বকাপ আয়োজন করার কথা। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তাদের সময় এগিয়ে আসতে পারে।

ক্যারিবিয়ান অঞ্চলে যে স্টেডিয়ামগুলো আছে, সেখানে অতীতেও ম্যাচ হয়েছিল। কিন্তু যুক্তরাষ্ট্রকে প্রথমবার হাই প্রোফাইল এই ক্রিকেট ইভেন্ট আয়োজনের মর্যাদা দেওয়া হয়।

২০০৯ সালে ইংল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হয়েছিল। তাতে করে আগামী বছর বিশ্বকাপ আয়োজনে তাদের সমস্যা হওয়ার কথা নয়। ২০৩০ সালের বিশ্বকাপ আয়োজনের জন্য উপযুক্ত অবকাঠামো ততদিনে তৈরি করতে পারবে যুক্তরাষ্ট্র, এমনটাই আশা।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের