একসময়ের দেশসেরা গোলরক্ষক মহসিনের পাশে বিসিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুন ২০২৩, ১৭:৩৬আপডেট : ০৬ জুন ২০২৩, ১৭:৩৭

বাংলাদেশ দলের সাবেক গোলরক্ষক মোহাম্মদ মহসিনের এখন করুণ দশা। শারীরিকভাবে বেশ অসুস্থ। গত কয়েক মাস ধরে মানসিক ভারসাম্য হারিয়ে এখন সব দিক দিয়েই দুরবস্থা। সবকিছু হারিয়ে চিকিৎসাও ঠিকমতো করতে পারছেন না। রাজধানীর সিদ্ধেশ্বরী সার্কুলার রোডে ছোট ভাইয়ের একটি ফ্ল্যাটে কোনোমতে জীবন কাটাচ্ছেন ৬০ বছর বয়সী সাবেক ফুটবলার। গুরুতর অসুস্থ এই ফুটবলারকে সাহায্যে এগিয়ে এলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

মঙ্গলবার মহসিনকে আর্থিক সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের নির্দেশে তাকে সাহায্য করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এ ব্যাপারে সুজন বলেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড শুধু ক্রিকেটারদের জন্য না। যে কোনও ডিসিপ্লিন বলেন বা অ্যাথলেট বলেন, যে কোনও অসুবিধায় পাশে থাকার চেষ্টা করে। এবং মহসিন ভাইয়ের ব্যাপারটাও এমনই। বোর্ড সভাপতির নজরে এসেছে বিষয়টি। ইতোমধ্যে আমাদের সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন উনাকে সার্বিক সহযোগিতার ব্যাপারে।’

শুধু আর্থিক সহায়তাই নয়, মহসিনের জায়গা-জমি সংক্রান্ত জটিলতাগুলোও দেখবে বিসিবি, ‘উনার জায়গা জমি সংক্রান্ত কিছু আইনি সমস্যা আছে সেগুলোর ব্যাপারে আমাদের লিগ্যাল অ্যাডভাইজারকে বলেছি। কাগজ-পত্র দেখে প্রয়োজনীয় আইনগত সহযোগিতা করার কথা বলেছি।’

তারকা ফুটবলার আশরাফউদ্দিন চুন্নুর হাত ধরে মহসিন আবাহনীতে অনুশীলন করে মোহামেডানে খেলা শুরু করেন। সাদা-কালো জার্সিতে প্রায় অর্ধ যুগ খেলে আবাহনীতে নাম লেখান। সেখানে সফলতার ছাপ রাখেন। এরপর খেলেন মুক্তিযোদ্ধায়। ক্লাবের পাশাপাশি জাতীয় দলেও দাপটের সঙ্গে খেলেছেন। ১৯৮২ থেকে ১৯৯২ সাল পর্যন্ত গোলপোস্টের নিচে ছিলেন অতন্দ্র প্রহরী। ৫ ফুট ৭ ইঞ্চি উচ্চতার ফুটবলার দারুণ পারফরম্যান্স করে একসময় জাতীয় ক্রীড়া পুরস্কারও পেয়েছেন। খেলা ছেড়ে কানাডায় পাড়ি জমিয়েছিলেন মহসিন। সেখানে ভালোই ছিলেন। তবে একসময় স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ির পর ঢাকায় ফিরে আসেন, অনেকটা নিঃস্ব হয়ে।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী