১৬ ওভারেই আফগানিস্তানকে হারিয়ে সিরিজ শ্রীলঙ্কার

স্পোর্টস ডেস্ক
০৭ জুন ২০২৩, ১৪:১৪আপডেট : ০৭ জুন ২০২৩, ১৬:৫১

প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের কাছে হারের পর শ্রীলঙ্কা জেগে উঠেছিল। দ্বিতীয় ম্যাচে ১৩২ রানে জিতে সিরিজে সমতা ফেরায়। বুধবার হাম্বানটোটায় আবারও শ্রীলঙ্কার কাছে লাপাত্তা আফগানিস্তান। মাত্র ১৬ ওভারেই ৯ উইকেটে জিতে গেলো লঙ্কানরা, সঙ্গে সিরিজও ২-১ এ নিশ্চিত করলো স্বাগতিকরা।

সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে টসে জিতে ব্যাটিং নেয় আফগানিস্তান। দুষ্মন্ত চামিরার গতি আর ওয়ানিন্দু হাসারাঙ্গার ঘূর্ণিতে ব্যাটিং ধস নামে। ২২.২ ওভারে মাত্র ১১৬ রানে অলআউট সফরকারীরা। অল্প পুঁজিতে আফগানরা লড়াই করতে পারেনি। দুই ইনিংস মিলিয়েও ৫০ ওভারের খেলা হয়নি। অনায়াসে জেতে লঙ্কানরা।

দ্বিতীয় ওভারে রহমানউল্লাহ গুরবাজ (৮) লাহিরু কুমারার শিকার হন। পঞ্চম ওভারে জোড়া আঘাতে রহমত শাহ (৭) ও হাসমতউল্লাহ শহীদীকে (৪) ফেরান চামিরা। পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই ইব্রাহিম জাদরানকে (২২) বোল্ড করেন কুমারা।

৪৮ রানের মধ্যে প্রথম চার ব্যাটার ফিরে গেলে পথ হারায় আফগানিস্তান। মোহাম্মদ নবী সর্বোচ্চ ২৩ রান করেন। এছাড়া গুলবাদিন নাইব ২০ রানের উল্লেখযোগ্য ইনিংস খেলেন। 

ওয়ানডে সিরিজের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা

শেষ দিকে হাসারাঙ্গা তিন উইকেট নেন। তার চেয়ে একটি বেশি চার উইকেট নিয়ে স্বাগতিকদের সেরা বোলার চামিরা।

লক্ষ্যে নেমে উদ্বোধনী জুটিতেই জয়ের ইঙ্গিত দিয়েছিল শ্রীলঙ্কা। কিন্তু ১১তম ওভারে ৮৪ রানের জুটি ভেঙে যায় পাথুম নিসাঙ্কা বিদায় নিলে। ৩৪ বলে ৮ চার ও ২ ছয়ে ৫১ রান করেন তিনি।

আর কোনও উইকেট না হারিয়ে সহজ জয় পায় শ্রীলঙ্কা। আরেক ওপেনার দিমুথ করুণারত্নে টানা দ্বিতীয় হাফ সেঞ্চুরিতে ম্যাচ জয়ের অন্যতম নায়ক। ৪৫ বলে ৭ চারে ৫৬ রানে অপরাজিত ছিলেন তিনি। ১১ রানে খেলছিলেন কুশল মেন্ডিস। ১ উইকেটে ১২০ রান করে শ্রীলঙ্কা।

জিম্বাবুয়েতে বিশ্বকাপ বাছাই শুরুর আগে এই সিরিজের দুর্দান্ত প্রত্যাবর্তন আত্মবিশ্বাসী করে তুলবে শ্রীলঙ্কাকে।

/এফএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের