ফাইনালে টসে জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠালো ভারত

স্পোর্টস ডেস্ক
০৭ জুন ২০২৩, ১৫:১৯আপডেট : ০৭ জুন ২০২৩, ১৫:১৯

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় ফাইনালে ভারত। গতবার নিউ জিল্যান্ডের কাছে হেরে রানার্সআপ হওয়া দলটি আইসিসি ট্রফি খরা ঘুচানোর আরেকটি সুযোগ পেয়েছে। এবার অস্ট্রেলিয়াকে হারিয়ে হতাশা দূর করতে চায় তারা। বুধবার দ্য ওভালে টস হয়ে গেলো, জিতে ফিল্ডিং নিয়েছেন রোহিত শর্মা।

অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স টসের মুদ্রা ছোঁড়েন। রোহিত হেড কল করেন এবং তার পক্ষেই যায় টস। ঘাসের উইকেটে ফিল্ডিং নেওয়াই সমীচীন মনে করেছেন তিনি।

পেসারদের স্বর্গ হিসেবেই ধরা হচ্ছে এই উইকেট। তাই চার ফাস্ট বোলারকে নিয়ে ভারত লড়াইয়ে নামছে। রবিচন্দ্রন অশ্বিন বাদ পড়েছেন। দলের স্বার্থে ‘ম্যাচ জয়ী’ স্পিনারকে বাইরে রাখতে হলো বলেন রোহিত। একমাত্র স্পিনার হিসেবে আছেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। শার্দুল ঠাকুর, উমেশ যাদব, মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজ গতি তুলবেন বল হাতে। ব্যাটিংয়ে রোহিত ছাড়াও আছেন শুভমান গিল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে ও শ্রীকর ভারত।

এদিকে অস্ট্রেলিয়ার একাদশ প্রত্যাশিত। একমাত্র স্পিনার নাথান লায়ন। প্রথমবার ইংল্যান্ডে টেস্ট খেলছেন পেসার স্কট বোল্যান্ড। ওপেনিংয়ে উসমান খাজার সঙ্গী ডেভিড ওয়ার্নার। এছাড়া মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্র্যাভিস হেড, ক্যামেরুন গ্রিন, অ্যালেক্স ক্যারি আছেন।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম