নারীভক্তদের ‘জ্বালাতন’ এড়াতে হাসানকে বিয়ে দিচ্ছেন বাবা! 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুন ২০২৩, ২০:৩৩আপডেট : ০৮ জুন ২০২৩, ২০:৩৩

বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন জাতীয় দলের তরুণ পেসার হাসান মাহমুদ। ইতোমধ্যে পারিবারিকভাবে ছোট পরিসরে বাগদানের আনুষ্ঠানিকতাও সম্পন্ন হয়েছে তার। অথচ তার বয়স খুব বেশি নয়, মাত্র ২৩! বাবা মোহাম্মদ ফারুক তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। আগামী ওয়ানডে বিশ্বকাপের পর বড় পরিসরে বিয়ের অনুষ্ঠান করা হবে বলে জানিয়েছেন তিনি। 

এত অল্প বয়সে হাসানকে বিয়ে দিতে চাওয়ার কারণ জানাতে গিয়ে তার বাবা বলেছেন, ‘ফেসবুকে যা শুরু হয়েছে, সেটা সহ্য করার মতো নয়। সব মেয়েরা কেবল অফার দিচ্ছে, আমার হাসানকে বিয়ে করতে চায়। এই কারণে সিদ্ধান্ত নিয়েছি, ও যেন ভালো থাকে, যেন একদিকে মন থাকে। তাই আমরা এই ব্যবস্থা করেছি। ’

মিরপুরে চলছে বাংলাদেশ দলের অনুশীলন। আগামী ১৪ জুন আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে দলের ক্রিকেটাররা নিজেদের প্রস্তুত করছেন। এরই ফাঁকে ঘরোয়া পরিসরে তরুণ এই পেসার বাগদান সেরেছেন। গতকাল (৭ জুন) বুধবার রাতে ঢাকায় শেষ হয়েছে তার আনুষ্ঠানিকতা। ছোট পরিসরে বাগদান সম্পন্ন হলেও পরবর্তী সময়ে বড় অনুষ্ঠান করা হবে। বাগদান উপলক্ষে লক্ষ্মীপুর থেকে এসে তার পরিবারের সদস্যরা ঢাকায় অবস্থান করেছেন।

ঢাকায় আসা হাসানের বাবা মোহাম্মদ ফারুক বৃহস্পতিবার ছেলের অনুশীলন দেখতে মাঠে এসেছিলেন। অনুশীলন চলাকালীন গ্র্যান্ড স্ট্যান্ডে থাকা তাসকিন আহমেদ-এবাদত হোসেনের সঙ্গে ছবি তুলতে দেখা যায় হাসানের বাবাকে। ছবি তুলে দেন হাসান নিজেই।

২০২০ সালের মার্চে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু হাসান মাহমুদের। এরপর ওয়ানডেতে অভিষেক হয় ২০২১ সালের জানুয়ারিতে। ১১ টি-টোয়েন্টি ও ১৬ ওয়ানডেতে হাসানের শিকার ১৮টি করে উইকেট। ইনজুরির কারণে লম্বা সময় মাঠের বাইরে না থাকলে ক্যারিয়ারটা আরও জমকালো হতো তার।

/আরআই/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম