ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিং করার অনুমতি পেলেন নাদির শাহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০১৬, ২০:৩৬আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৬, ২০:৩৮

দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ২০১৩ সালের মার্চে আইসিসির প্যানেলভূক্ত একমাত্র বাংলাদেশি আম্পায়ার নাদির শাহকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নিষেধাজ্ঞার প্রায় ৩ বছর পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নাদির শাহকে আম্পায়ারিংয়ের সুযোগ দিতে যাচ্ছে। এখন থেকে ঘরোয়া ক্রিকেটে আম্পারিং করতে পারবেন তিনি। নাদির শাহ
সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির বোর্ড সভা শেষে সভাপতি নাজমুল হাসান পাপন বিষয়টি নিশ্চিত করেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ফিক্সিংয়ের অভিযোগে নাদির শাহকে দশ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিলো। পরবর্তীতে এটা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। নাদির শাহও অনেকবার নিজের ভুল বুঝতে পেরে আবেদন করেছেন। আমরা চিন্তা করেছি অন্যান্য দেশে যারা একই রকম অপরাধ করেছে তারা তিন বছরের শাস্তি পেয়েছে। ওই বিবেচনা নিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি তাকে অভিযোগ থেকে মুক্তি দেওয়ার। তিনি আগামী মৌসুমে শুরু হওয়া ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিং করতে পারবেন।’

প্রসঙ্গত, ২০১২ সালে ইন্ডিয়া টিভির এক সাংবাদিক জুয়াড়ি সেজে নাদির শাহসহ অনেক আম্পায়রকে ম্যাচ পাতানোর প্রস্তাব দেয়। অর্থ পেলে মাঠে যেকোনও সিদ্ধান্ত দিতে রাজি হন ছয়জন আম্পায়ার। তাদের মধ্যে একজন ছিলেন নাদির শাহ। ইন্ডিয়া টিভি পরবর্তীতে আম্পায়ারদের প্রস্তাব দেয়ার গোপন ভিডিও ফাঁস করে দেয়। আর সেটার ভিত্তিতে নাদির শাহকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করা হয়।

/আরআই/এমআর/

সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের