বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল

প্রথম সেশনে ভারতের লড়াই ছাপিয়ে তৃতীয় দিনও অস্ট্রেলিয়ার

স্পোর্টস ডেস্ক
০৯ জুন ২০২৩, ২৩:৩৬আপডেট : ০৯ জুন ২০২৩, ২৩:৩৬

দ্য ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতকে চাপে রেখেছে অস্ট্রেলিয়া। অবশ্য তৃতীয় দিনের প্রথম সেশন ছিল তাদের জন্য হতাশার, তিন ক্যাচ মিস ও নো বলের কারণে। বাকি দুই সেশন শাসন করেছে তারা। ১৭৩ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে দিন শেষে সেটা বেড়ে প্রায় তিনশ।

প্রথম ইনিংসে ৪৬৯ রান করা অস্ট্রেলিয়া ভারতকে ২৯৬ রানে অলআউট করে। দিনের দ্বিতীয় বলেই আগের দিনের অপরাজিত ব্যাটার শ্রীকর ভারতকে (৫) বোল্ড করেন স্কট বোল্যান্ড। ১৫২ রানে ষষ্ঠ উইকেট নিয়ে অজিরা ভারতকে চেপে ধরেছিল। কিন্তু বাধ সাধেন আজিঙ্কা রাহানে ও শার্দুল ঠাকুর।

দুজনেই দুইবার করে জীবন পান। প্রথম ওভারেই দুটি উইকেট নিতে পারতেন বোল্যান্ড। শ্রীকর ফেরার পর একই ওভারে ক্যাচ তোলেন শার্দুল। কিন্তু থার্ড স্লিপে তা ছেড়ে দেন উসমান খাজা।

৮ রানে আবার জীবন পান শার্দুল। প্যাট কামিন্সের বলে গালিতে ক্যাচ ছাড়েন ক্যামেরন গ্রিন।

৭২ রানে প্রথম স্লিপে ডেভিড ওয়ার্নারের হাত ফসকে জীবন পান রাহানে। প্রথম সেশন শেষ হওয়ার আগে ম্যাচে দ্বিতীয়বারের মতো তিনি কামিন্সের নো বলে বেঁচে যান। দ্বিতীয় দিনের মতো অজি অধিনায়কের ফ্রন্ট ফুটের নো বলের কারণে এলবিডব্লিউ হয়েও টিকে থাকেন রাহানে।

প্রথম সেশন শেষে তাদের জুটি ছিল অবিচ্ছিন্ন ১০৮ রানের। দ্বিতীয় সেশনে ম্যাচ ঘুরে যায় অস্ট্রেলিয়ার দিকে। লাঞ্চ ব্রেকের পর দ্বিতীয় ওভারে রাহানের কঠিন ক্যাচ ধরেন গ্রিন। কামিন্সের বলে থামে ভারতীয় ব্যাটারের ৮৯ রানের ইনিংস। ১২৯ বলের ইনিংসে ছিল ১১ চার ও ১ ছয়। 

১০৯ রানের জুটি ভাঙার পর শার্দুল একপ্রান্ত আগলে রেখে হাফ সেঞ্চুরি করেন। তবে দল তিনশ করতে পারেনি। ২৯৬ রানে অলআউট ভারত। ১০৯ বলে ৫১ রান করেন শার্দুল। 

অস্ট্রেলিয়ার পক্ষে কামিন্স সর্বোচ্চ তিন উইকেট নেন। দুটি করে পান মিচেল স্টার্ক, বোল্যান্ড ও গ্রিন।

বড় লক্ষ্য দেওয়ার সুযোগ পায় অস্ট্রেলিয়া। কিন্তু চতুর্থ ওভারে ভেঙে যায় উদ্বোধনী জুটি। ওয়ার্নার (১) মোহাম্মদ সিরাজের শিকার। আরেক ওপেনার উসমান খাজাও (১৩) ব্যর্থ। ২৪ রানে ২ উইকেট হারানো অজিরা প্রতিরোধ গড়ে মার্নাস লাবুশেন ও স্টিভ স্মিথের জুটিতে। ৬২ রানের এই জুটি ভেঙে দেন রবীন্দ্র জাদেজা। স্মিথ ফিরেন যান ৩৪ রান করে। ভারতীয় স্পিনার পরে ট্র্যাভিস হেডকেও (১৮) ফিরতি ক্যাচে মাঠছাড়া করেন।

দিনের বাকিটা সময় পার করে দেন লাবুশেন ও গ্রিন। ১২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ার পথে লাবুশেন ৪১ ও গ্রিন ৭ রানে অপরাজিত। ৪ উইকেটে ১২৩ রান অস্ট্রেলিয়ার। দ্বিতীয় ইনিংসে তারা এগিয়ে ২৯৬ রানে।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম