লিটনদের আনুষ্ঠানিক অনুশীলন শুরু রবিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুন ২০২৩, ২০:৫২আপডেট : ১০ জুন ২০২৩, ২০:৫২

আগামী বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হবে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ। ঢাকা টেস্টের জন্য বাংলাদেশ দলের ক্রিকেটাররা বেশ আগেভাগেই প্রস্তুতি শুরু করেছে। তবে আনুষ্ঠানিকভাবে টেস্ট দলের প্রস্তুতি শুরু হচ্ছে রবিবার থেকে। এদিন সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত লিটন দাস তার দলকে নিয়ে অনুশীলন করবেন। 

প্রথম পর্বে সহকারী কোচ নিক পোথাসের তত্ত্বাবধানে ৩২ জন ক্রিকেটটারকে নিয়ে প্রি ক্যাম্প চলে মিরপুরে। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ফেরার পর টেস্ট ও সীমিত ওভারের ক্রিকেটারদের নিয়ে হয়েছে অনুশীলন। শনিবার টেস্ট দলের ক্রিকেটাররা হোটেলে উঠেছেন। রবিবার থেকে টেস্ট স্কোয়াডে থাকা ক্রিকেটারদের নিয়ে শুরু হবে ‘আসল’ প্রস্তুতি। 

তবে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট শুরুর আগে অস্বস্তি বাংলাদেশ শিবিরে। ওপেনার তামিম ইকবাল ব্যাক পেইনের পুরোনো ব্যথায় ভুগছেন। এ কারণে অনুশীলন করতে পারছেন না বাঁহাতি এই ওপেনার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, ‘তামিমের একটা ব্যাক প্রবলেম আছে। এটা আগের, নতুন কিছু না। মাঝে মাঝে ব্যথা করে, আবার ঠিক হয়। ওভাবেই আছে আর কী এখনও! আজকেও তামিমকে পর্যবেক্ষণ করা হয়েছে। এখনও ব্যথা আছে।’

যদিও তামিমের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করা হবে বলে জানিয়েছেন বিসিবির এই চিকিৎসক, ‘এখনও চার-পাঁচদিন সময় আছে। চিকিৎসা চলছে। এখনও চূড়ান্ত মন্তব্য করার সময় আসেনি। সমস্যা হচ্ছে, আমরা দেখছি। মেডিকেল টিম কাজ করছে। দেখা যাক কী হয়।’

এমনিতেই আঙুলের ইনজুরিতে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানকে পাচ্ছে না বাংলাদেশ। তার বদলে দলকে নেতৃত্ব দেবেন লিটন। সাকিবের সাথে তামিমও যদি না খেলতে পারেন, সেক্ষেত্রে কঠিন পরিস্থিতিতে পড়তে হবে স্বাগতিকদের। ২০১৯ সালে নবীন টেস্ট খেলুড়ে সদস্য আফগানদের কাছে হারতে হয়েছিল সাকিবদের। সেই ক্ষত এখনও বয়ে বেড়াচ্ছে পুরো দল। চট্টগ্রামের পর ঢাকা টেস্টেও নিশ্চয় এমন পরিস্থিতিতে পড়তে চাইবে না বাংলাদেশ দল।

এদিকে শনিবার দুই ভাগে বাংলাদেশে এসেছে আফগানিস্তান ক্রিকেট দল। শ্রীলঙ্কা থেকে প্রথম ভাগে সকাল এগারোটায় আসে একটি গ্রুপ। এছাড়া বিকাল পাঁচটায় এসেছে আরেকটি গ্রুপ। সফরকারী দলের আনুষ্ঠানিক অনুশীলন সোমবার সকাল দশটায়। যদিও রবিবার ঐচ্ছিক অনুশীলন করবে হাশমতউল্লাহ শহীদীর দল। 

বাংলাদেশ স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দিপু ও মুশফিক হাসান।

আফগানিস্তান স্কোয়াড: হাসমতউল্লাহ শহীদী (অধিনায়ক), রহমত শাহ (সহঅধিনায়ক), আফসার জাজাই (উইকেটকিপার), ইকরাম আলিখাইল (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, আব্দুল মালিক, বাহির শাহ, নাসির জামাল, করিম জানাত, জহির খান, ইজহারুলহক নাভীদ, হামজা হোতাক, ইব্রাহিম আব্দুলরাহিমজাই, ইয়ামিন আহমদজাই ও নিজাত মাসুদ।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম