ভালো ক্রিকেট খেলতে এসেছি, ম্যাচ জিততে চাই: হাশমতউল্লাহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুন ২০২৩, ১৪:২৯আপডেট : ১২ জুন ২০২৩, ১৯:৩৮

চট্টগ্রামে ৪ বছর আগে রশিদ খানের ঘূর্ণিতে একমাত্র টেস্টটি হেরেছিল বাংলাদেশ। আগামী বুধবার আফগানিস্তানের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে পুরোনো সেই ম্যাচের কথা আবারও সামনে এসেছে। বাংলাদেশের জন্য স্বস্তির দিকটি হলো আসন্ন ঢাকা টেস্টে নেই রশিদ খান। ইনজুরির কারণে লেগস্পিনারকে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে রশিদ খান না থাকলেও সমস্যা দেখছেন না আফগান দলের ভারপ্রাপ্ত অধিনায়ক হাশমতউল্লাহ শহীদী। তিনি বরং ঢাকা টেস্ট জয়ের ব্যাপারে আশাবাদী।

শনিবার দুই ভাগে বাংলাদেশ সফরে এসেছে আফগানিস্তান। রবিবার অনুশীলন করলেও সংবাদ মাধ্যমের মুখোমুখি হননি তারা। সোমবার বৃষ্টির কারণে অনুশীলন হয়নি যদিও। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে হাশমতউল্লাহ বলেছেন, ‘আমাদের প্রত্যাশা অনেক বেশি। এখানে ভালো ক্রিকেট খেলতে এসেছি, ম্যাচটাও জিততে চাই। অনেকদিন ধরে আমরা টেস্ট খেলি না। সর্বশেষ খেলেছি জিম্বাবুয়েতে, সেটাও ৩ বছর আগে। তবে আমরা ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেট খেলি, অনেক খেলোয়াড় খেলে সেখানে। এই টেস্টের জন্যও আমাদের প্রস্তুতি ভালো। ইনশাআল্লাহ্ নিজেদের সেরাটা চেষ্টা করবো।’

তিন বছর আগে সর্বশেষ টেস্ট খেললেও নিয়মিত ঘরোয়া ক্রিকেটে খেলা আত্মবিশ্বাস জোগাচ্ছে আফগানদের। হাশমতউল্লাহর মতে, ‘আমাদের ঘরোয়া ক্রিকেটের মান ভালো। প্রতিটি দল ৮-৯টি করে ম্যাচ খেলে। বোর্ড আরও ম্যাচ বাড়ানোর চেষ্টা করছে। ঘরোয়াতে লঙ্গার ভার্সন ম্যাচ বেশি খেললে এটা আপনার খেলার উন্নতি করে। আমরা খুব বেশি টেস্ট না খেললেও বিশ্বাস করি আমাদের ভালো খেলোয়াড় আছে।’

চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ দলকে রশিদ একাই গুড়িয়ে দিয়েছিলেন। বল হাতে ১১ উইকেটের পাশাপাশি ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ৭৫ রান করেছিলেন। এবার তার অনুপস্থিতিতে কিছুটা চ্যালেঞ্জর মুখে পড়তে হবে গোটা দলকেই। ভারপ্রাপ্ত অধিনায়ক সেটা স্বীকার করছেন। কিন্তু বিকল্পের কথাও সামনে আনলেন তিনি, ‘একটু চ্যালেঞ্জিং তো হবেই। সবাই জানে সে আমাদের অন্যতম প্রধান বোলার। টেস্টে অতীতে সে অনেক ভালো করেছে। তবে আমাদের অন্য বোলারও আছে, অপশন আছে। তারাও ভালো খেলবে ইনশাআল্লাহ্।’

রশিদ না থাকলেও আফগান দলে আছেন তরুণ লেগ স্পিনার ইজহারুল হক নাভীদ। তাকে নিয়ে বেশ আত্মবিশ্বাসী হাশমতউল্লাহ, ‘সে ভালো খেলে। বিগ ব্যাশেও খেলেছে। যদিও টি-টোয়েন্টি ভিন্ন খেলা। তবে সে বয়সভিত্তিকেও ভালো করেছে। ভবিষ্যতে আফগানিস্তানের বড় তারকা হবে।’

২০১৯ সালে চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট খেলেছিল বাংলাদেশ। ওই টেস্ট অনায়াসেই জিতে নেয় আফগানরা। চার বছর আগের সেই জয় থেকে অনুপ্রেরণা নিচ্ছেন আফগানিস্তানের ভারপ্রাপ্ত অধিনায়ক, ‘হ্যাঁ, এটা অনেক অনুপ্রেরণাদায়ক। এখানে একটা টেস্ট খেলেছি, সেটাই জিতেছি। আমরা সেখান থেকেই শুরু করতে চাই। ইতিবাচক মানসিকতা নিয়ে খেলবো, গত ম্যাচ থেকে প্রেরণা নেবো।’

মিরপুরে সাধারণত বাংলাদেশ স্পিন বান্ধব উইকেটে খেলে থাকে। তবে আফগানিস্তানের বিপক্ষে ঘাসের উইকেটে খেলতে পারে স্বাগতিকরা। ম্যাচের দুই দিন আগে উইকেটে লম্বা লম্বা ঘাস চোখে পড়েছে। যদিও স্পিন নির্ভর আফগানরা ঘাসের উইকেটে খেলতেও প্রস্তুত, ‘আজ উইকেট দেখলাম, ঘাস আছে। আমাদের ভালো পেসার আছে, স্পিনারও আছে। আমাদের শক্তি অনুযায়ী খেলবো। সবকিছুর জন্যই প্রস্তুত আছি।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম