ইমার্জিং এশিয়া কাপ

মালয়েশিয়াকে হারিয়ে দারুণ শুরু মেয়েদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুন ২০২৩, ১৬:০০আপডেট : ১২ জুন ২০২৩, ১৬:২০

ইমার্জিং এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে মালয়েশিয়াকে ৯৭ রানে হারিয়ে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আগে ব্যাটিং করে লতা মণ্ডলের দল ১৪৮ রান করেছে। জবাবে ২০ ওভারে ৫১ রানে থেমেছে মালয়েশিয়ার ইনিংস। তাতে ৯৭ রানের জয় পেয়েছে লাল-সবুজ জার্সিধারীরা।

হংকংয়ের মিশন রোড গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে মালয়েশিয়াকে ১৪৯ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। মালয়েশিয়ার জন্য লক্ষ্যটা বেশ কঠিনই ছিল। বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৫১ রান তুলতে পারে তারা। দলটির তিন ব্যাটার তিন অঙ্কের ঘরে রান করতে পেরেছেন। সর্বোচ্চ ১৩ রান আসে আইনা হামিজাহ হাশিমার ব্যাট থেকে। ৬ নম্বরে ব্যাটিংয়ে নেমে মালয়েশিয়ার এই ব্যাটার অপরাজিত থেকে অন্যপ্রান্তের ব্যাটারদের আসা যাওয়ার মিছিল দেখেছেন। মাস এলিসা ও ক্রিস্টিনা ব্যারেটের ব্যাট থেকে আসে ১১ রানের ইনিংস।

বাংলাদেশের রাবেয়া খান ৭ রান খরচায় দুটি উইকেট নিয়েছেন। এছাড়া মারুফা আক্তার, সানজিদা আক্তার, নাহিদা আক্তার ও সুলতানা খাতুন প্রত্যেকে একটি করে উইকেট নিয়েছেন।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ৩৬ রানের দলের টপ অর্ডার তিন ব্যাটারকে হারিয়েছে। তবে ৬ নম্বরে ব্যাটিংয়ে নামা মোর্শেদা খাতুনের ঝড়ো ব্যাটিংয়েই শেষ পর্যন্ত দেড়শোর কাছাকাছি রান পেয়েছে। মোর্শেদা ৪৪ বলে ৭ চারে ৫ ৭ রানে অপরাজিত থাকেন। এছাড়া স্বর্ণা আক্তারের ১৪ বলে ২০ রান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সবমিলিয়ে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৮ রান তোলে বাংলাদেশ।

মালয়শিয়ার বোলারদের মধ্যে মাহিরাহ ইজ্জাতি, আইনা হামিজাহ ও নুর দানিয়া প্রত্যেকে দুটি করে উইকেট নিয়েছেন।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম