বিশ্বকাপের আগে বাংলাদেশসহ চার দেশকে পাকিস্তানে খেলার আমন্ত্রণ!

স্পোর্টস ডেস্ক
১২ জুন ২০২৩, ১৯:১৪আপডেট : ১২ জুন ২০২৩, ১৯:১৪

ওয়ানডে বিশ্বকাপের আগে সর্বোচ্চ প্রস্তুতি নিতে চায় পাকিস্তান। সেপ্টেম্বরে রয়েছে ৫০ ওভার ফরম্যাটের এশিয়া কাপ। তার আগে থেকেই নিজেদের প্রস্তুত করার ইচ্ছা তাদের। এজন্য দেশে ওয়ানডে খেলার আমন্ত্রণ জানিয়ে চারটি ক্রিকেট বোর্ডকে ইমেইল দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পিসিবির একাধিক সূত্রে পাকিস্তানি সংবাদমাধ্যম পাকিস্তান ক্রিকেট জানায়, এই চারটি বোর্ডের মধ্যে আছে বাংলাদেশ। এছাড়া অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডের সঙ্গেও যোগাযোগ করেছে তারা।

আগস্টে দ্বিপাক্ষিক কিংবা ত্রিদেশীয় সিরিজ খেলতে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়ে ইমেইল পাঠানো হয়েছে উল্লেখিত দেশের ক্রিকেট বোর্ডের কাছে।

পিসিবি তাদের পাঠানো ইমেইলে বলেছে, এই সিরিজ হবে সফরকারী দলের জন্য উপমহাদেশীয় কন্ডিশনে বিশ্বকাপ প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ।

এর আগে শনিবার লাহোরে সংবাদ সম্মেলনে পাকিস্তানের প্রধান কোচ গ্র্যান্ট ব্রাডবার্ন জানান, মেজর ইভেন্টের আগে বাড়তি কিছু ম্যাচ পাকিস্তানি দলের প্রস্তুতির জন্য হবে দারুণ ব্যাপার। সেজন্য পিসিবি কাজও শুরু করেছে বলে তিনি জানান। 

/এফএইচএম/
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী