অধিনায়কত্বের চেয়ে টেস্ট ক্রিকেটার হওয়াকেই প্রাধান্য দিচ্ছেন লিটন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুন ২০২৩, ২১:৫১আপডেট : ১২ জুন ২০২৩, ২১:৫১

সাকিব আল হাসান ইনজুরিতে থাকায় বাংলাদেশের ১২তম টেস্ট অধিনায়ক হিসেবে যাত্রা শুরু হচ্ছে লিটন দাসের। সবকিছু ঠিক থাকলে বুধবার সকালে টস করতে নামবেন তিনি। টেস্ট অধিনায়কত্ব সবার কাছে বিশেষ কিছু হলেও লিটনকে তা সেভাবে স্পর্শ করছে না। 

সোমবার বৃষ্টিস্নাত দিনে লিটনের কাছে টেস্ট অধিনায়কত্বের মাহাত্ম্যের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেছেন, ‘বিশেষ কিছু না। অবশ্যই একটা ভালো লাগার ব্যাপার কাজ করে। টেস্ট ক্রিকেটকে সবাই প্রধান্য দেয়, টেস্ট ক্রিকেটার হওয়াটাই অনেক বড় বিষয়। তার মধ্যে দেশের হয়ে অধিনায়কত্ব করা এটা তো অবশ্যই গর্বের বিষয়।’ 

লিটন আরও যোগ করে বলেছেন, ‘এভাবে (ব্লেজার পরে টস করতে যাওয়া) কখনও চিন্তা করা হয়নি আসলে। দেখা যাক টস করতে গেলে অনুভূতিটা অন্যরকম হয় কি না।’

সাকিবের ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করার অভিজ্ঞতা লিটনের আগে ছিল। এই কারণে তার জন্য এই দায়িত্ব নতুন কিছু নয়, ‘এরকম কোনও কিছুই (সংশয়) ছিল না। এমনও হয়েছে যে সাকিব ভাই মাঠের বাইরে গেছেন, তখন আমাকে ১-২ ওভার হলেও অধিনায়কত্ব করতে হয়েছে। এটা নিয়ে তাই চিন্তা হয়নি।’

ভারতের বিপক্ষে ২০১৫ সালে টেস্টের আঙিনায় পা রাখেন লিটন। ৮ বছর পর অধিনায়ক হিসেবে মাঠে নামতে যাচ্ছেন। লম্বা এই পথে অনেক কঠিন সময় পাড়ি দিতে হয়েছে লিটনকে। সংবাদ সম্মেলনে সেই কথাই বললেন তিনি, ‘এই পথচলা খুব একটা সহজ ছিল না। উত্থান-পতন সবসময় ছিল। সামনেও থাকবে। আমি বিশ্বাস করি আপনি যদি ব্যর্থ না হন তাহলে শিখতে পারবেন না। আমি সবসময় ব্যর্থতাকে স্বাগত জানাই। ব্যর্থ হলে পরবর্তীতে আমি আমার ভুলগুলো শুধরাতে পারবো।’

টেস্ট ক্রিকেট নিয়ে নিজের স্বপ্নের কথা জানালেন বাংলাদেশি ব্যাটার, ‘টেস্ট ক্রিকেটটা হচ্ছে অবশ্যই গর্বের খেলা। আমি সবসময় অনুভব করি এটা। দেশের হয়ে খেলাটাই অনেক গর্বের, তাও আবার টেস্ট ক্রিকেট। এটা নিয়ে ব্যক্তিগতভাবে আমার লক্ষ্য অনেক বড়। আমি আমার শতভাগ দেওয়ার চেষ্টা করি সবসময়।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম