উড়ন্ত চুমুর উদ্দেশ্য জানালেন শান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুন ২০২৩, ২২:৫০আপডেট : ১৪ জুন ২০২৩, ২২:৫১

বছর দুইয়েক আগেও নাজমুল হোসেন শান্তকে নিয়ে ট্রল হতো সোশ্যাল মিডিয়ায়। সময় বদলেছে। শান্ত এখন নিয়মিতই রান করছেন। ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে টাইগারদের সর্বশেষ দুই ওয়ানডে সিরিজেই প্লেয়ার অব দ্য সিরিজ ছিলেন তিনি। কিন্তু লাল বলের ক্রিকেটে সেভাবে ধারাবাহিক হতে পারছিলেন না।

সর্বশেষ ১০ ইনিংসে মাত্র একটি হাফসেঞ্চুরি পাওয়া শান্ত বুধবার একমাত্র টেস্টের প্রথম দিন আফগানদের বিপক্ষে ঘরের মাঠে প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন। আক্রমণাত্মক ব্যাটিংয়ে সেঞ্চুরি পাওয়ার পর সেটা ট্রেডমার্ক হয়ে যাওয়া উড়ন্ত চুমুতে উদযাপনও করেছেন তিনি।

অবশ্য প্রথম দিন তার ১৭৫ বলে খেলা ১৪৬ রানের ইনিংসটির পর সংবাদ মাধ্যমে সেই উদযাপন নিয়ে প্রশ্নও উঠে। অনেকের কাছে মনে হয়েছে, তার এমন উদযাপন হয়তো নিন্দুকদের উদ্দেশ্যে করে। শান্ত অবশ্য দিন শেষে স্পষ্ট করেছেন তার অবস্থান, ‘আসলে রান না করলে আমি তো কোনও উদযাপন করতে পারবো না। রান যখন করি, তখন মন চায় উদযাপন করতে। এটা কাউকে উদ্দেশ্য করে নয়। এটা আমার জন্যই করি।’

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম