দুই দিন আগেই অ্যাশেজের একাদশ ঘোষণা ইংল্যান্ডের

স্পোর্টস ডেস্ক
১৫ জুন ২০২৩, ১১:৫৪আপডেট : ১৫ জুন ২০২৩, ১১:৫৭

এজবাস্টনে শুক্রবার শুরু হচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক অ্যাশেজ টেস্ট। দুই দিন আগে বুধবার প্রথম ম্যাচের একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড।

বড় খবর হচ্ছে স্টুয়ার্ট ব্রড, ওলি রবিনসন ও জেমস অ্যান্ডারসন আছেন পেস আক্রমণে। জায়গা হয়নি মার্ক উডের। 

আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ টেস্টে অভিষেকেই পাঁচ উইকেট নেওয়া জশ টাং বাদ পড়েছেন একাদশ থেকে, ম্যাথু পটসও।

স্পিনিং অলরাউন্ডার হিসেবে দলে ফিরেছেন সদ্য অবসর ভাঙা মঈন আলী। জনি বেয়ারস্টো করবেন কিপিং এবং ব্যাটিং অর্ডারের প্রথম ছয়টি জায়গায় কোনও পরিবর্তন নেই। 

বেন ডাকেট ও জ্যাক ক্রলি ওপেনিংয়ে। আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টে ডাবল হান্ড্রেড করা ওলি পোপ তিন নম্বরে। চারে সাবেক অধিনায়ক জো রুট। পরের দুটি জায়গায় হ্যারি ব্রুক ও অধিনায়ক বেন স্টোকস।

এজবাস্টন টেস্টের ইংল্যান্ড একাদশ: বেন ডাকেট, জ্যাক ক্রলি, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জনি বেয়ারস্টো, মঈন আলী, স্টুয়ার্ট ব্রড, ওলি রবিনসন ও জেমস অ্যান্ডারসন।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম