বোলিং অনুশীলন শুরু সাকিবের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০২৩, ১৭:১৬আপডেট : ১৫ জুন ২০২৩, ১৭:১৬

আঙুলের চোটে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে নেই সাকিব আল হাসান। তবে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে ফিরতে তার প্রস্তুতি শুরু হয়ে গেছে। এই মুহূর্তে ফিটনেস সমস্যায় ভুগছেন সাকিব। গত  মঙ্গলবার দেশে ফিরে বৃহস্পতিবার থেকে ফিটনেস নিয়ে কাজ শুরু করেছেন। এক সপ্তাহের ব্যবধানে বোলিং অনুশীলনে ফিরেছেন বাঁহাতি এই অলরাউন্ডার।  

বৃহস্পতিবার সকালে ইনডোরের আউটারে স্পিন কোচ রঙ্গনা হেরাথের অধীনে বোলিং শুরু করেন সাকিব। বোলিংয়ের আগে একাডেমি মাঠে বিসিবির ট্রেনারকে সঙ্গে নিয়ে লম্বা সময় ধরে রানিং সেশন করেন তিনি। তীব্র গরমে রানিং সেশন শেষ করেই ইনডোরে কয়েক ওভার হাত ঘুরিয়েছেন সাকিব। আসন্ন বিশ্বকাপের আগে সাকিবের সার্ভিস পুরোপুরি না পেলে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হবে তামিম ইকবালকে। 

তবে যেভাবে কঠোর পরিশ্রম করছেন সাকিব, তাতে আশা করা যায় আফগানিস্তানের বিপক্ষে চট্টগ্রামে ওয়ানডে সিরিজেই ফিট হয়ে ফিরবেন।

সাকিবের বর্তমান অবস্থা নিয়ে বিসিবির মেডিকেল বিভাগ জানিয়েছে, ‘এখন সাকিবের পুনর্বাসন প্রক্রিয়া চলছে। ধীরে-ধীরে অনুশীলনের মাত্রা বাড়বে। আপাতত অনুশীলনে কোনও বাধা নেই। আঙুলে কোনও সমস্যা নেই।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম