৩৬ দিন পর ব্যাট হাতে সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুন ২০২৩, ১৬:৩৪আপডেট : ১৮ জুন ২০২৩, ১৭:০০

আফগানিস্তানের বিপক্ষে একদিন আগেই শেষ হয়েছে মিরপুর টেস্ট। আফগানিস্তানকে রেকর্ড ব্যবধানে উড়িয়ে ৫৪৬ রানে শতাব্দীর সেরা জয় তুলে নিয়েছে বাংলাদেশ। দাপুটে এক জয়ের পরও মিরপুরে ক্রিকেটারদের ব্যস্ততা থেমে থাকেনি। বাস্তবতা মেনে নিলে সেটা হওয়ারও কথা নয়! ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল এবং টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান যে সাদা বলের সিরিজে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তারা। তাইতো কঠোর অনুশীলনে ঘাম ঝরিয়ে নিজেদের ফিট করে নিচ্ছেন। চোটের কারণে দু’জনের কেউই আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টটিতে ছিলেন না।

অবশ্য বৃষ্টির কারণে রবিবার ঠিকঠাক অনুশীলন করতে পারেনি বাংলাদেশের সেরা দুই ক্রিকেটার। বৃষ্টি থামার পর মিরপুর একাডেমি মাঠের নেটে দুজনেই অনুশীলন করেছেন। তাদের মধ্যে সাকিব ৩৬ দিন পর ব্যাট হাতে নিয়েছেন।

গত বৃহস্পতিবার চোট কাটিয়ে দীর্ঘ ৩৪ দিন পর বোলিং অনুশীলন করলেও বামহাতি অলরাউন্ডার ব্যাটিং করেননি। একাডেমি মাঠে আজ বোলিং দিয়ে শুরুটা করেছেন। কিন্তু ব্যাটিংয়ের ধরণে সেভাবে সিরিয়াস ছিলেন না। সাকিবকে প্যাড ছাড়াই থ্রো ডাউন করতে দেখা গেছে। হালকা মেজাজে ব্যাটিং করে বুঝতে চাইলেন কেমন লাগছে; হয়তো দুই-একদিনের মধ্যেই ব্যাট হাতে সিরিয়াস অনুশীলন করতে নামবেন।

এদিকে, শুরুতে টেস্ট দলে থাকলেও শেষ মুহূর্তে পাঁজরের চোটে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট সিরিজ থেকে ছিটকে যান তামিম। সিরিজ শুরুর আগে পুরো অনুশীলন সেশনেই অস্বস্তি নিয়ে ব্যাটিং করেছেন তিনি। তবে রবিবার স্বস্তি নিয়েই তামিমকে ব্যাটিং করতে দেখা গেছে। এদিন আবার ওয়ানডে দলের ক্রিকেটারদের সঙ্গে নিয়ে কোচিং স্টাফদের সভাও হয়েছে মিরপুরে।

দ্বিতীয়ধাপে আগামী ২ জুলাই বাংলাদেশে ফিরবে আফগানিস্তান। ঢাকায় ফিরে সোজা চট্টগ্রামে চলে যাবে তারা। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৫, ৮ ও ১১ জুলাই তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। তার পর সিলেটে ১৪ ও ১৬ জুলাই হবে টি-টোয়েন্টি। তত দিনে পুরোপুরি সুস্থ হয়ে খেলার জন্য প্রস্তুত হয়ে যাবেন সাকিব-তামিম। 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম