বৃষ্টিতে রিজার্ভ ডেতে বাংলাদেশ-পাকিস্তানের সেমিফাইনাল

স্পোর্টস ডেস্ক
১৯ জুন ২০২৩, ১৭:৪৬আপডেট : ১৯ জুন ২০২৩, ১৭:৪৬

তিন ম্যাচে মাত্র একটি করে জিতেই নারী ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে উঠেছে চার দল, তাদের মধ্যে আছে বাংলাদেশও। সোমবার পাকিস্তানের বিপক্ষে তাদের ফাইনালে ওঠার লড়াই ছিল, আরেক সেমিফাইনাল ছিল ভারত ও শ্রীলঙ্কার। কিন্তু হংকংয়ে বৃষ্টির কারণে দুটি ম্যাচই গেছে রিজার্ভ ডেতে।

সেমিফাইনালের আগে গত ছয়টি ম্যাচই পরিত্যক্ত হয়। শেষবার এই টুর্নামেন্টে খেলা হয়েছিল ১৪ জুন। টানা পাঁচ দিন খেলা হয়নি। বৃষ্টি থেকে রেহাই পেলো না দুটি সেমিফাইনালও।

এনিয়ে টানা আট ম্যাচ বৃষ্টিতে কোনও বলই হলো না। এমনকি টসও হয়নি। মঙ্গলবার রিজার্ভ ডেতে শেষ চারের দুটি ম্যাচ হবে।

বাংলাদেশের তিন ম্যাচের দুটি পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে। তারা মালয়েশিয়াকে ৯৭ রানে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল। পরে শ্রীলঙ্কা ও আমিরাতের সঙ্গে ম্যাচ খেলার সুযোগ দেয়নি বৃষ্টি। ৪ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে লতা মণ্ডলের দল। তাদের গ্রুপে রানার্সআপ লঙ্কানরা। আর ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয় ভারত, রানার্সআপ পাকিস্তান।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম