২০০৫ সালের স্মৃতি ফিরতে দিলেন না কামিন্স

স্পোর্টস ডেস্ক
২১ জুন ২০২৩, ০০:২০আপডেট : ২১ জুন ২০২৩, ০১:০৮

রোমাঞ্চকর লড়াইয়ের মধ্যে দিয়েই শেষ হলো অ্যাশেজের প্রথম টেস্ট। তাতে শেষ হাসি অস্ট্রেলিয়ার। অবশ্য এই  জয়ের মাহাত্ম্য অনেক। যার সঙ্গে অনেকে মিল খুঁজে নিচ্ছেন ২০০৫ সালে এই এজবাস্টনে হওয়া টেস্ট ম্যাচটির। পার্থক্য হলো সেবার অজিরা খাদের কিনারে থেকেও লড়াই করে ২ রানের তিক্ত হারের স্বাদ নিয়েছিল। এবারও ছিল পরাজয়ের শঙ্কায়! কিন্তু প্রতিষ্ঠিত ব্যাটারদের ব্যর্থতার দিনে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন প্যাট কামিন্স। তার ব্যাটিং বীরত্বে ইংল্যান্ডকে ২ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া দল।

২৮১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেটে ১০৭ রান নিয়ে পঞ্চম দিন শুরু করার কথা ছিল অস্ট্রেলিয়ার। রোমাঞ্চকর লড়াইটাকে আরও জমিয়ে দেয় বৃষ্টি। পরিত্যক্ত হয় প্রথম সেশন। তাতে আগেভাগে নিতে হয়েছে লাঞ্চ বিরতি।

খেলা মাঠে গড়ালে ইংল্যান্ড নিয়মিত বিরতিতে উইকেট নিয়ে চাপ বাড়াতে থাকে অজিদের ওপর। আগের দিনের অপরাজিত বোল্যান্ডকে ২০ রানে থামিয়েছেন ব্রড। ট্রাভিস হেড (১৬), ক্যামেরন গ্রিন (২৮) কে বিদায় দিয়ে ম্যাচটা নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টাও করে ইংল্যান্ড। কিন্তু খাজা প্রান্ত আগলে থাকায় পুরোপুরি কৃর্তত্ব আনা যাচ্ছিল না। ৬৫ রান খাজাকে আউট করার পর ইংল্যান্ড জয়ের প্রহরও গুণছিল। কিন্তু তাদের কাছ থেকে জয় ছিনিয়ে আনতে লেজের দিকে ব্যাটিং বীরত্ব দেখান পেসার প্যাট কামিন্স। দৃঢ়চেতা ব্যাটিংয়ে ম্যাচ জিতে মাঠ ছেড়েছেন অজি অধিনায়ক। অপরাজিত ছিলেন ৪৪ রানে। তাকে সঙ্গ দিয়েছেন নাথান লায়নও (১৬*)। তাদের অবিচ্ছিন্ন জুটিতে যোগ হয়েছে ৫৫ রান।    

সংক্ষিপ্ত স্কোর

ইংল্যান্ড প্রথম ইনিংসে: ৩৯৩/৮ ডি. (রুট ১১৮*, বেয়ারস্টো ৭৮; লায়ন ৪/১৪৯)

ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে: ২৭৩ (রুট ৪৬, ব্রুক ৪৬, স্টোকস ৪৩; কামিন্স ৪/৬৩, লায়ন ৪/৮০)

অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে:  ৩৮৬ (খাজা ১৪১, ক্যারি ৬৬; রবিনসন ৩/৫৫, ব্রড ৩/৬৮)

অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে: ২৮২/৮(খাজা ৬৫, কামিন্স ৪৪*, লায়ন ১৬*) লক্ষ্য (২৮১)

ফল: অস্ট্রেলিয়া ২ উইকেটে জয়ী

ম্যাচসেরা: উসমান খাজা

 

/এফআইআর/   
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি