১০ হাজারি ক্লাবে পৌঁছে বিধ্বংসী বাটলার

স্পোর্টস ডেস্ক
২৪ জুন ২০২৩, ১৩:০৬আপডেট : ২৪ জুন ২০২৩, ১৩:০৬

ইনিংসের তৃতীয় বলে চার মারলেন জস বাটলার। পৌঁছে গেলেন টি-টোয়েন্টিতে ১০ হাজার রানের মাইলফলকে। এরপর আরও বিধ্বংসী ইংল্যান্ডের ওপেনার। ঝড় তুলে ভাইটালিটি ব্লাস্টে ল্যাঙ্কাশায়ারকে দুটি পয়েন্ট এনে দিয়ে কোয়ার্টার ফাইনালের কাছে নিলেন তিনি।

৩৯ বলে ৮ চার ও ৬ ছয়ে ৮৩ রানে ১২তম ওভারে আউট হন বাটলার। জামান খানের বলে ডু প্লুইয়ের ক্যাচ হন। এর আগে জাতীয় দলের সতীর্থ ও ক্লাব অধিনায়ক লিয়াম লিভিংস্টোনের সঙ্গে মাত্র ৪১ বলে ১০১ রানের দ্বিতীয় উইকেট জুটি গড়েন এই ব্যাটার। টি-টোয়েন্টিতে ৩৫০ ইনিংস খেলে ১০০৮০ রান বাটলারের ঝুলিতে।

ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অধিনায়কের ইনিংসে ভর করে ল্যাঙ্কামায়ার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ১৫ ওভারে করে ৪ উইকেটে ১৭৭ রান। জবাবে ডার্বিশায়ার ৭ উইকেটে ১৫০ রানে থামে। দলটির হয়ে ৪৫ রান করেন হ্যারি কেম। ডার্বিশায়ার ২৭ রানের হারে নেমে গেছে সাতে। আর ১৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠেছে ল্যাঙ্কাশায়ার।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম