ইমার্জিং এশিয়া কাপে পাকিস্তানের অধিনায়ক হারিস

স্পোর্টস ডেস্ক
২৪ জুন ২০২৩, ১৫:১৮আপডেট : ২৪ জুন ২০২৩, ১৫:২১

পাঁচ ওয়ানডে ও ৯ টি-টোয়েন্টিতে দারুণ প্রতিভা দেখিয়ে অধিনায়কত্ব পেয়ে গেলেন মোহাম্মদ হারিস। এসিসি ইমার্জিং এশিয়া কাপে পাকিস্তান শাহিন্সকে নেতৃত্ব দেবেন এই উইকেটকিপার ব্যাটার।

আগামী ১৪ থেকে ২৩ জুলাই আট দল নিয়ে শ্রীলঙ্কায় হবে এই টুর্নামেন্ট। শিরোপা ধরে রাখার মিশনে নামবে পাকিস্তান। ২০১৯ সালে ঢাকায় তারা স্বাগতিক বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল।

ঈদ উল আযহার ছুটি শেষে এক সপ্তাহের ক্যাম্প করে আগামী ১২ জুলাই কলম্বিয়ার উদ্দেশে রওনা হবে পাকিস্তান শাহিন্স। ‘এ’ গ্রুপে তাদের প্রতিপক্ষ ভারত ‘এ’, নেপাল ও শ্রীলঙ্কা ‘এ’ দল। ‘বি’ গ্রুপে আফগানিস্তান ‘এ’, বাংলাদেশ ‘এ’, ওমান ও সংযুক্ত আরব আমিরাত লড়বে। দুটি গ্রুপের শীর্ষ দুই দল খেলবে সেমিফাইনালে।

আন্তর্জাতিক ক্রিকেটে পা ফেলা আর্শাদ ইকবাল, কামরান গুলাম, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, শাহনওয়াজ দাহানি ও তৈয়ব তাহিরকেও এই প্রতিযোগিতায় পাচ্ছে পাকিস্তান শাহিন্স। 

স্কোয়াড: মোহাম্মদ হারিস (অধিনায়ক ও উইকেটকিপার), ওমর বিন ইউসুফ, আমাদ বাট, আর্শাদ ইকবাল, হাসিবউল্লাহ, কামরান গুলাম, মেহরান মুমতাজ, মুবাসির খান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, কাসিম আকরা, শাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, শাহনওয়াজ দাহানি, সুফিয়ান মুকিম ও তৈয়ব তাহির।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম