অসুস্থ স্ত্রীর পাশে থাকতে চাকরি ছাড়লেন বিসিবির রিহ্যাব প্রধান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুন ২০২৩, ১৫:০১আপডেট : ২৫ জুন ২০২৩, ১৫:০১

অসুস্থ স্ত্রীর পাশে থাকতে পদত্যাগ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) রিহ্যাব সেন্টারের প্রধান ফিজিও জুলিয়ান ক্যালেফাতো। রবিবার বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। ক্যালেফাতোর স্ত্রী ক্যানসারে আক্রান্ত। তার পাশে থাকতেই জুলিয়ানের এমন সিদ্ধান্ত। 

রবিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজানানো হয়, পুরনো রোগ নতুন করে বাসা বেঁধেছে জুলিয়ানের স্ত্রীর শরীরে। তাই অনিচ্ছা সত্ত্বেও চাকরি ছাড়তে বাধ্য হয়েছেন তিনি।

ইতালিয়ান বংশোদ্ভুত এই দক্ষিণ আফ্রিকান ২০১৯ সালে বিসিবির সঙ্গে যুক্ত হন। গত জানুয়ারিতে দায়িত্ব নেন দ্বিতীয় মেয়াদে। এর আগে তিনি জাতীয় দলের ফিজিওথেরাপিস্ট হিসাবে কাজ করেছেন। 

মূলত খেলোয়াড়দের ইনজুরিতে সহায়তা করার জন্য গঠন করা হয় ‘রিহ্যাব সেন্টার’। চলতি জুন মাসের শেষ দিনেই বিসিবির সঙ্গে জুলিয়ানের সম্পর্কের ইতি ঘটবে। এই মাসেই তিনি স্ত্রীর কাছে যুক্তরাজ্যে ফিরে যাবেন।  

প্রোটিয়া এই ফিজিও প্রথম ধাপে জাতীয় দলের ফিজিও হিসেবে যোগ দিয়েছিলেন। এরপর করোনার সময় বাধ্য হয়েই জাতীয় দলের সঙ্গে সম্পর্ক ত্যাগ করে চলে গিয়েছিলেন। তারপর বিসিবির রিহ্যাবিলিটেশনের প্রধান হয়ে দ্বিতীয় দফায় দায়িত্ব পালন করেন তিনি। দুই মেয়াদে প্রায় আড়াই বছরের মতো সাকিব-তামিমদের সঙ্গে কাজ করেছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি ক্যালেফাতোকে তার অবদানের জন্য ধন্যবাদ জানিয়েছে। পাশাপাশি পরিবারের প্রতি জানিয়েছে শুভ কামনা। 

ক্যালেফাতোর স্থলাষিভিক্ত কে হবেন এটি এখনও নিশ্চিত নয়। বিসিবির সূত্র জানিয়েছে, পুনর্বাসন কেন্দ্রের জন্য নতুন কাউকে খোঁজা হচ্ছে। এশিয়া কাপের আগেই নতুন কেউ এই পদে যোগ দেবেন।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান