হাসারাঙ্গার অভাবনীয় কীর্তিতে শ্রীলঙ্কা সুপার সিক্সে

স্পোর্টস ডেস্ক
২৫ জুন ২০২৩, ১৯:৫০আপডেট : ২৫ জুন ২০২৩, ২০:০৪

ওয়ানিন্দু হাসারাঙ্গা বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে পাঁচ উইকেট নেন। ওয়ানডেতে ওটাই ছিল তার প্রথম ফাইফার। এরপর ওমানের বিপক্ষেও একই সাফল্য পান। রবিবার আয়ারল্যান্ডও তাদের পাঁচ ব্যাটারকে হারালো এই লঙ্কান স্পিনারের বোলিংয়ে। ওয়াকার ইউনুসের পর দ্বিতীয় বোলার হিসেবে টানা তিন ওয়ানডেতে পাঁচ উইকেট নিলেন হাসারাঙ্গা।

শ্রীলঙ্কা টানা তিন ম্যাচ জিতে বিশ্বকাপ বাছাইয়ের সুপার সিক্স নিশ্চিত করলো। ১৩৩ রানে আয়ারল্যান্ডকে হারালো ১৯৯৬ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা।

১৯৯০ সালে নিউ জিল্যান্ডের বিপক্ষে দুই ওয়ানডেতে পাঁচ উইকেট নেন পাকিস্তানের পেসার ওয়াকার। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও ফাইফারে প্রথম বোলার হিসেবে টানা তিন ম্যাচে এই কীর্তি গড়েন। এবার তার পাশে বসলেন হাসারাঙ্গা। প্রথম ম্যাচে নেন ৬ উইকেট। এরপর টানা দুটি ম্যাচে তার শিকার পাঁচ ব্যাটার।

বুলাওয়েতে আগে ব্যাট করে ৩২৫ রানের বিশাল পুঁজি পায় শ্রীলঙ্কা। আগের দুই ম্যাচে হাফ সেঞ্চুরি করা দিমুথ করুণারত্নে এবার পান শতরান। সাদিরা সামারাবিক্রমা অল্পের জন্য সেঞ্চুরি করতে পারেননি। ৪৮ রানে ২ উইকেট পড়ার পর এই দুজনের ১৬৮ রানের জুটি লঙ্কানদের শক্ত অবস্থানে নেয়।

করুণারত্নে ১০৩ বলে ৮ চারে ১০৩ রান করেন। ৮৬ বলে ৮২ রান করেন সামারাবিক্রমা। 

চারিথ আসালাঙ্কা (৩৮) বিদায় নিতেই ধনঞ্জয়া ডি সিলভা একা লড়ে গেছেন। ৪২ রানে অপরাজিত ছিলেন তিনি। ৪৪ রানের ব্যবধানে লঙ্কানরা শেষ ৬ উইকেট হারায়। ইনিংসের এক বল বাকি থাকতে অলআউট তারা।

জবাব দিতে নেমে হাসারাঙ্গার দুর্দান্ত স্পিনে ১৯২ রানে অলআউট তারা। নিজের শেষ বলে এই লেগস্পিনার পঞ্চম উইকেট নেন। 

হাসারাঙ্গা ২৩তম ওভারে জোড়া আঘাতে চার উইকেট তুলে নেন। এরপর ব্যারি ম্যাকক্যার্থিকে মাহিশ ঠিকশানা ফেরালে হাসারাঙ্গার পাঁচ উইকেট নেওয়া চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। শেষ পর্যন্ত সফল তিনি। নিজের দশম ওভারের শেষ বলে জশ লিটলকে আউট করেন। আইরিশরাও গুটিয়ে যায় ৩১ ওভারে। তাদের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন কার্টিস ক্যাম্ফার। ৩৩ রান আসে হ্যারি টেক্টরের ব্যাটে।

হাসারাঙ্গা ১০ ওভারে ৭৯ রান দিয়ে ৫ উইকেট নেন। ম্যাচসেরা হয়েছেন করুণারত্নে।

তিন ম্যাচে তিন জয়ে ‘বি’ গ্রুপে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে শ্রীলঙ্কা। আয়ারল্যান্ড টানা তিন ম্যাচ হেরে বিশ্বকাপে উঠতে ব্যর্থ। এই গ্রুপ থেকে শ্রীলঙ্কার সঙ্গে স্কটল্যান্ড ও ওমান সুপার সিক্সে।

সেরা ছয়ের শীর্ষ দুটি দল আগামী অক্টোবরে ভারতে বিশ্বকাপ খেলবে।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম