পাকিস্তানের হাতে দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি দেখছেন ওয়াসিম

স্পোর্টস ডেস্ক
২৭ জুন ২০২৩, ১৬:০১আপডেট : ২৭ জুন ২০২৩, ১৬:০১

এই বছরের ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ হচ্ছে উপমহাদেশের কন্ডিশনে। তাই পাকিস্তানের ভালো সুযোগ দেখছেন বোলিং গ্রেট ওয়াসিম আকরাম। তার বিশ্বাস, ট্রফি জেতার সামর্থ্য আছে বাবর আজমদের।

১৯৯২ সালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তানের ঐতিহাসিক বিশ্বকাপ ট্রফি জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন ওয়াসিম। কিংবদন্তি পেসারের মতে, পাকিস্তানের সেরা খেলোয়াড়রা ফিট ও ফর্মে থাকলে এই বছর দ্বিতীয় ট্রফিও আসতে যাচ্ছে।

মোহাম্মদ রিজওয়ান, ইমাম উল হক ও ফখর জামান দলের গুরুত্বপূর্ণ ব্যাটার। এছাড়া পেস আক্রমণে আছেন শাহীন আফ্রিদি, হারিস রউফ ও নাসিম শাহ। তাদের নিয়েই এই বছর দ্বিতীয় ট্রফির খোঁজে নামবে পাকিস্তান। 

ওয়াসিমের আশা, ভারতে যে কন্ডিশনে খেলবে পাকিস্তান, সেটা তাদের অনুকূলে থাকবে। সুইংয়ের সুলতান বলেছেন, ‘আমাদের একটি ভালো দল আছে। খুব ভালো ওয়ানডে দল। বাবর আজমের মতো আধুনিক দিনের দারুণ একজন খেলোয়াড় যার নেতৃত্বে। তারা যতটা সময় ফিট থাকবে এবং পরিকল্পনা অনুযায়ী খেলবে, বিশ্বকাপে ভালো করার সুযোগ তারা পাবে। কারণ উপমহাদেশের ভারতের কন্ডিশন আমাদের সঙ্গে মানানসই।’

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম