জিম আফ্রো টি-টেন লিগে মুশফিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০২৩, ১৯:১৭আপডেট : ০১ জুলাই ২০২৩, ১৯:১৭

জিম্বাবুয়েতে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে জিম আফ্রো টি-টেন লিগ। এই টুর্নামেন্টে খেলবেন বাংলাদেশের উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম। খেলোয়াড়দের নিলাম অনুষ্ঠিত হওয়ার আগেই প্রতিটি দল একজন করে মার্কি ক্রিকেটার নেওয়ার সুযোগ পেয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে মুশফিককে দলে ভিড়িয়েছে জোবার্গ বাফেলোস।

আগামী ২০ থেকে ২৯ জুলাই অনুষ্ঠিত হবে জিম আফ্রো টি-টেন লিগ। রবিবার এই টুর্নামেস্টের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে। পাঁচটি ফ্র্যাঞ্চাইজি নিয়ে শুরু হচ্ছে জিম আফ্রো টি-টেন লিগ। মুশফিকের বাফেলোস ছাড়া বাকি দলগুলো হলো- হারারে হারিকেনস, ডারবান কালান্দার্স, বুলাওয়ায়ো ব্রেভস ও কেপ টাউন স্যাম্প আর্মি। আসরের সবগুলো ম্যাচের ভেন্যু জিম্বাবুয়ের হারারে।

অন্তত ১৬ জন করে ক্রিকেটারকে নিয়ে ফ্র্যাঞ্চাইজিরা তাদের দল গোছাতে পারবেন। এই ১৬ জনের মধ্যে জিম্বাবুয়ের কমপক্ষে ছয়জন ক্রিকেটার থাকা বাধ্যতামূলক। এর মধ্যে একজন ক্রিকেটার থাকবেন ইমার্জিং ক্যাটাগরির। এছাড়া নিলামের আগেই ফ্র্যাঞ্চাইজিগুলো চারজন করে মার্কি ক্রিকেটার সরাসরি দলভুক্ত করার সুযোগ পাচ্ছে। মার্কি ২০ ক্রিকেটারের মধ্যে জিম্বাবুয়ে থেকে আছেন কেবল ফর্মের তুঙ্গে থাকা সিকান্দার রাজা।

ড্রাফটের আগে মার্কি ক্রিকেটারদের তালিকা:

ডারবান কালান্দার্স: আসিফ আলি (পাকিস্তান), সিসান্দা মাগালা (দক্ষিণ আফ্রিকা), জর্জ লিন্ডে (দক্ষিণ আফ্রিকা), হজরতউল্লাহ জাজাই (আফগানিস্তান)

হারারে হারিকেনস: ওয়েন মরগ্যান (ইংল্যান্ড), এভিন লুইস (ওয়েস্ট ইন্ডিজ), শাহনেওয়াজ দাহানি (পাকিস্তান), রবিন উথাপ্পা (ভারত)

জোবার্গ বাফেলোস: ইউসুফ পাঠান (ভারত), মুশফিকুর রহিম (বাংলাদেশ), টম ব্যান্টন (ইংল্যান্ড), নুর আহমেদ (আফগানিস্তান)

কেপ টাউন স্যাম্প আর্মি: ভানুকা রাজাপাকসে (শ্রীলঙ্কা), করিম জানাত (আফগানিস্তান), রহমানউল্লাহ গুরবাজ (আফগানিস্তান), মাহিশ থিকশানা (শ্রীলঙ্কা)

বুলাওয়ায়ো ব্রেভস: সিকান্দার রাজা (জিম্বাবুয়ে), অ্যাস্টন টার্নার (অস্ট্রেলিয়া), টাইমাল মিলস (ইংল্যান্ড), বেন ম্যাকডারমট (অস্ট্রেলিয়া)

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম