জিম্বাবুয়েকে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করলো শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক
০২ জুলাই ২০২৩, ১৮:৪২আপডেট : ০২ জুলাই ২০২৩, ২৩:৩৫

লঙ্কানরা আগেই জানতো রবিবার জিম্বাবুয়ের বিপক্ষে সুপার সিক্সে জয় পেলেই সবার আগে তারা নবম দল হিসেবে নিশ্চিত করবে ওয়ানডে বিশ্বকাপ। বিশ্বকাপ বাছাই পর্বে স্বাগতিক জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারিয়ে শ্রীলঙ্কা ৮ পয়েন্ট নিয়ে বাছাইয়ের ফাইনাল নিশ্চিত করেছে। যার মধ্য দিয়ে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপের মূল পর্বেও জায়গা করে নিয়েছে ১৯৯৬ বিশ্বকাপ চ্যাম্পিয়নরা। 

ওয়ানডে সুপার লিগ থেকে ৮টি দল আগেই নিশ্চিত হয়ে গেছে। বাছাই পর্ব থেকে মূল পর্বে যাবে দুটি দল। চলমান সুপার সিক্স থেকে মূল পর্বে যাওয়ার লড়াইয়ে লঙ্কানরা ছাড়াও ছিল জিম্বাবুয়ে, স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস। বিদায় নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। জিম্বাবুয়েকে এখন বিশ্বকাপের মূল পর্বের জন্য শেষ ম্যাচের অপেক্ষায় থাকতে হচ্ছে। তাদের পয়েন্ট ৬।  

অন্যান্য ম্যাচে রান হলেও এই ম্যাচে সেভাবে রান পায়নি জিম্বাবুয়ে। ৩২.২ ওভারে ১৬৫ রানেই গুটিয়ে যায় তারা। তবে ছন্দে থাকা শন উইলিয়ামন ৫৭ বলে ৫৬ রান করেছেন। রাজা ৫১ বলে করেছেন ৩১। এই জুটিই মূলত স্বাগতিকদের টেনে নিয়েছে। নাহলে বাকি ব্যাটারদের ব্যর্থতায় তাদের অবস্থা আরও শোচনীয় হতে পারতো।

লঙ্কান স্পিনারদের আধিপত্য এই ম্যাচেও ছিল। ২৫ রানে ৪ উইকেট নিয়েছেন অফস্পিনার মাহিশ থিকশানা। ১৫ রানে ৩টি নিয়েছেন দিলশান মাদুশাঙ্কা। ১৮ রানে দুটি নিয়েছেন মাথিশা পাথিরানা।  

জবাবে ওপেনার পাথুম নিসাঙ্কার সেঞ্চুরিতে ৩৩.১ ওভারে ১ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা জয় নিয়ে মাঠ ছেড়েছে। দারুণ শুরু করা শ্রীলঙ্কা ওপেনিং জুটিতে যোগ করেছে ১০৩ রান। দিমুথ করুনারত্নে ৩০ রানে ফিরলে ভাঙে জুটি। তার পর জয় পর্যন্ত সঙ্গ দেন কুশল মেন্ডিস। তিনি ২৫ রানে অপরাজিত ছিলেন। নিসাঙ্কার ১০২ বলে ১০১ রানের অপরাজিত ইনিংসে ছিল ১৪টি চার। 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম