তামিমকে নিয়ে শঙ্কা কাটেনি!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুলাই ২০২৩, ১৭:৫৩আপডেট : ০৩ জুলাই ২০২৩, ১৭:৫৩

কোমরের ইনজুরিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে খেলতে পারেননি তামিম ইকবাল। বুধবার একই দলের সঙ্গে শুরু হবে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। তার আগেও অধিনায়ককে নিয়ে শঙ্কা কাটেনি। যদিও সোমবার চট্টগ্রামে সংবাদ সম্মেলনে আশার কথা শুনিয়ে গেছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

এদিন জহুর আহমেদের ড্রেসিংরুমের সামনের নেটে ব্যাটিং অনুশীলন শুরু করেন তামিম। তার প্রতিটি ধাপ মেডিকেল বিভাগ হতে শুরু করে টিম ম্যানেজমেন্ট পর্যবেক্ষণ করছে। তামিমের বর্তমান অবস্থা নিয়ে হাথুরুসিংহে বলেছেন, ‘আমি কারও মেডিকেল হিস্ট্রি (ইতিহাস) নিয়ে এখানে আলোচনা করতে যাচ্ছি না। সে (তামিম ইকবাল) দুই দিন অনুশীলন করেছে। এখন পর্যন্ত ভালো। রিকভার করছে কি না অনুশীলনের পর তার অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।’ 

ওয়ানডের অধিনায়ক তামিম। তিনি শেষ পর্যন্ত খেলতে না পারলে নেতৃত্ব দেবেন কে? এমন প্রশ্ন সামনে আসছে। যদিও প্রধান কোচ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তামিম না খেললেও নেতৃত্ব নিয়ে কোনও সমস্যা হবে না, ‘নির্বাচকদের জন্য এটি দারুণ প্রশ্ন। আমাদের দলে অনেকেই আছে যারা আগে অধিনায়কত্ব করেছে। সম্প্রতি টেস্ট ম্যাচে যখন সাকিব ছিল না, লিটন অধিনায়কত্ব করেছে। এর আগে মুশফিক, সাকিবও অধিনায়কত্ব করেছে। আমাদের যথেষ্ট নেতা আছে। তেমন কিছু হলে নির্বাচকরা সিদ্ধান্ত নেবেন।’

ম্যাচের আগের দিন মঙ্গলবার চট্টগ্রামে তামিমকে পাখির চোখে পরখ করা হবে। ফিটনেসে কোনও সমস্যা থাকলে বিকল্প ভাববে ম্যানেজমেন্ট। সেই প্রস্তুতিও যে আছে প্রধান কোচের বার্তায় তা পরিষ্কার। প্রথম ওয়ানডেতে তামিম খেলতে না পারলেও তার বদলে নাঈম শেখকে ওপেনিংয়ে খেলানোর জোরালো সম্ভাবনা।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম