বেয়ারস্টোর বিতর্কিত আউটে চুপ থাকলেন না দুই প্রধানমন্ত্রীও!

স্পোর্টস ডেস্ক
০৪ জুলাই ২০২৩, ১৪:০৫আপডেট : ০৪ জুলাই ২০২৩, ১৪:১০

ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টের শেষ দিনে জনি বেয়ারস্টোকে বিতর্কিত স্টাম্পিং করে অ্যাশেজে আগুন জ্বালিয়েছে অস্ট্রেলিয়া। এই ইস্যু নিয়ে সরগরম দুই দেশের ক্রিকেট পাড়া। কেউ বলছে নিয়ম মেনেই ইংলিশ ব্যাটারকে করা হয়েছে আউট। আবার কারও মতে, এটি ক্রিকেটীয় চেতনাবিরোধী। এবার এনিয়ে আলোচনায় যুক্ত হয়েছেন যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীও।

ম্যাচটি হেরে যাওয়ার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক তার দলের অধিনায়ক বেন স্টোকসের সঙ্গে সুর মিলিয়ে বলেন, ‘অস্ট্রেলিয়ার মতো করে আমরা কখনও খেলায় জিততে চাইতাম না। এটা ক্রিকেটীয় চেতনার বিরোধী।’

‘শত্রু শিবিরের’ প্রধানমন্ত্রীর এই বক্তব্যে চুপ করে থাকলে কি চলে! মুখ খুলেছেন অস্ট্রেরিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানেসে। তিনি ছেলে ও মেয়েদের ক্রিকেট দলকে পূর্ণ সমর্থন জানিয়েছেন, যারা যুক্তরাজ্য সফরে প্রথম দুটি ম্যাচেই সফল।

অস্ট্রেলিয়ার সরকার প্রধান টুইট করেছেন, ‘আমি আমাদের ছেলে ও মেয়েদের ক্রিকেট দলকে নিয়ে গর্বিত, যারা ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুটি অ্যাশেজ ম্যাচই জিতেছে। সেই পুরো অজি, যারা সবসময় জেতে। অ্যালিসা হিলি, প্যাট কামিন্স ও তাদের দলের পাশে সবসময় অস্ট্রেলিয়া আছে। বিজয়ীর বেশে তাদের স্বাগত জানাতে অধীর অপেক্ষায় আছি।’

ঘটনা ঘটে ক্যামেরন গ্রিনের ওভারের শেষ বলে। বেয়ারস্টো তার বল ছেড়ে দিয়েই ক্রিজের বাইরে চলে যান। বল ডেড হয়ে গেছে ভেবেই এ কাজটি করেন তিনি। কিন্তু ক্যারি বল ধরেই স্টাম্প তাক করে ছুড়ে দেন। স্টাম্প ভেঙে যায়। অস্ট্রেলিয়া আউটের আবেদন জানালে থার্ড আম্পায়ার বেয়ারস্টোকে প্যাভিলিয়নে ফেরার সিদ্ধান্ত জানান।   

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম