ওয়ানডে সিরিজের আগে আফগান অধিনায়কের হুঙ্কার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুলাই ২০২৩, ১৪:৩০আপডেট : ০৪ জুলাই ২০২৩, ১৪:৩০

টেস্টের আগে ভালো কিছু করার প্রত্যয় ব্যক্ত করেছিলেন আফগানিস্তানের অধিনায়ক হাশমতউল্লাহ শহীদী। কিন্তু বাস্তবে ভালো তো দূরে থাকুক, বড় ব্যবধানে হেরেছে সফরকারীরা। তবে টেস্ট ম্যাচ হারলেও ওয়ানডে সিরিজে বাংলাদেশকে যে ছাড় দেবে না দল, সেই হুঙ্কার দিয়ে রাখলেন তিনি।

বুধবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর দুইটায় তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি শুরু হবে। তার আগে গত কয়েকদিন ধরে সাগরিকায় কঠোর পরিশ্রম করছে দলটি। সাদা পোশাকের ব্যর্থতা ভুলে রঙিন পোশাকে আলো ছড়াতে বদ্ধপরিকর আফগানিস্তান। 

মঙ্গলবার ম্যাচের আগের সংবাদ সম্মেলনে আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদী বলেছেন, ‘টেস্ট ম্যাচটি আমাদের অনেক শিক্ষা দিয়েছে। আমরা এখন ভালোভাবে প্রস্তুত। আবুধাবিতে আমরা ১৫ দিনের ক্যাম্প করেছি। টেস্টে যা করতে পারিনি, এবার আমরা সবকিছুর জন্যই প্রস্তুত।’

টেস্টে কিছুটা দুর্বল দল নিয়ে বাংলাদেশ সফরে এলেও ওয়ানডেতে পূর্ণশক্তির দল নিয়ে এসেছে আফগানিস্তান। বিশেষ করে রশিদ খান ফেরায় দলের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। অধিনায়কের কথাতেই সেটি বোঝা গেলো, ‘সে (রশিদ) আমাদের জন্য অনেক বড় নাম। দলে যখন সে আমাদের সঙ্গে থাকে, অধিনায়ক হিসেবে আমি আত্মবিশ্বাস পাই। একাদশে যখন রশিদের মতো ক্রিকেটার থাকে, এটি আমাকে অনেক বেশি আত্মবিশ্বাস দেয়। এটি আমাদের জন্য ইতিবাচক দিক। সে টেস্ট ম্যাচ খেলেনি। এখন সে ওয়ানডে সিরিজে আছে। আমি জানি, সে আমাদের জন্য ভালো কিছু করবে।’

তবে বাংলাদেশকে বেশ সমীহ করছেন আফগানিস্তান অধিনায়ক, ‘বাংলাদেশ সবসময় নিজেদের মাঠে ভালো খেলে। ওয়ানডেতে গত কয়েক বছর ধরে তারা ভালো খেলছে। তবে আমরাও ভালোভাবে প্রস্তুতি নিয়ে এসেছি। আমরা ওয়ানডেতে গত দুই বছর ভালো খেলেছি।’

হাশমতউল্লাহ আরও বলেছেন, ‘সুপার লিগ থেকে আমরা সরাসরি বিশ্বকাপে কোয়ালিফাই করেছি। আমরা ৯টি ম্যাচ খেলিনি। তবু এর মধ্যেই আমরা কোয়ালিফাই করেছি। আমরা এখানে ভালো খেলতে চাই। দুই দলের মধ্যে ভালো একটি লড়াই হবে।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম