২০২৪ সালের জুনে পরের টি-টোয়েন্টি বিশ্বকাপ ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে। তার আগে এই টুর্নামেন্টের প্রস্তুতি নেবে ইংল্যান্ড ও পাকিস্তান চারটি টি-টোয়েন্টি খেলে।
মঙ্গলবার এই দ্বিপাক্ষিক সিরিজের ম্যাচের সূচি চূড়ান্ত হয়েছে। এই ইংল্যান্ড সফরে পাকিস্তান তাদের প্রথম ম্যাচ খেলবে ২২ মে লিডসের হেডিংলিতে। পরের তিন ম্যাচ ২৫, ২৮ ও ৩০ মে বার্মিংহ্যামের এজবাস্টন, কার্ডিফের সোফিয়া গার্ডেনস ও লন্ডনের দ্য ওভালে। এই সিরিজ খেলেই দুই দল বিশ্বকাপে অংশ নেবে।
গত বছর অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ইংল্যান্ড পাকিস্তানে সাত ম্যাচ খেলে শেষ প্রস্তুতি নিয়েছিল। সফরকারীরা জেতে ৪-৩ ব্যবধানে। দুই দল বিশ্বমঞ্চের ফাইনালেও মুখোমুখি হয়েছিল, যেখানে এক ওভার হাতে রেখে পাঁচ উইকেটে জেতে ইংলিশরা।
যুক্তরাজ্য সফরের আগে পাকিস্তান নেদারল্যান্ডসের বিপক্ষে তিনটি ও আয়ারল্যান্ডের সঙ্গে দুটি টি-টোয়েন্টির সিরিজ খেলবে।









