তামিমের অবসরের প্রভাব: পাপন-লিটনের ভিন্ন সুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুলাই ২০২৩, ১৩:০৯আপডেট : ০৭ জুলাই ২০২৩, ১৩:০৯

বলা নেই, কওয়া নেই; হুট করে তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। অথচ সামনেই এশিয়া কাপ, বিশ্বকাপ। তামিমের অবসরের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে জরুরি সভা ডেকেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তামিমের এমন সিদ্ধান্তের প্রভাব বাংলাদেশ ক্রিকেটের ওপর পড়েছে বলে জানিয়েছেন বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন। যদিও আফগানিস্তানের বিপক্ষে বাকি দুটি ওয়ানডেতে দায়িত্ব পাওয়া লিটন দাস মনে করেন বাঁহাতি ওপেনারের না থাকা দলে কোনও প্রভাব ফেলবে না!

অধিনায়ক হিসেবে চূড়ান্ত ঘোষণার কয়েক মিনিট পর ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে আসেন লিটন। তিনি জানালেন তামিম হুট করে অবসরে চলে যাওয়ায় দলের পরিবেশে কোনও প্রভাব পড়বে না, আগের মতোই থাকবে। দায়িত্ব পেয়ে তিনি বললেন, ‘উনি আগের ম্যাচে ছিলেন, এই ম্যাচে নেই। কোনোভাবে যদি ইনজুরি হতো আমরা কিন্তু উনাকে ছাড়া খেলতাম। আমার কাছে মনে হয় না এরকম কিছু পরিবর্তন (পরিবেশে) আসবে। আগের মতোই থাকবে সব কিছু।’

ক্রিকেট ছাড়ার পর অধিনায়ক তামিম তার ডেপুটি লিটনকে পরামর্শও দিয়ে গেছেন। মলিন কণ্ঠে লিটন বলেছেন, ‘বড় ভাই (তামিম) যেতে যেতে বলে গেছেন, সবকিছুর আগে দল। আমার কাছেও তাই, দল আগে। অন্য সব পরে।’ 

তামিমের আন্তর্জাতিক ক্রিকেট ছাড়া নিয়ে অতিরিক্তি প্রশ্ন হতে বিরক্ত শোনালো লিটনের কণ্ঠ, ‘ভাই প্রেস কনফারেন্সটা কি কালকের ম্যাচ নিয়ে হচ্ছে? তামিমের অবসর নিয়ে কথা বললে, এখানে বোর্ড প্রেসিডেন্টের থাকা উচিত, আমি চলে যাই।’

অবশ্য বোর্ড সভাপতি পাপন জানিয়েছেন হুট করে তামিমের এই অবসর জাতীয় দলে প্রভাব ফেলবে, ‘দলের ওপর প্রভাব না পড়ার কোনও কারণ নেই। ইতোমধ্যে পড়ে গেছে। এই সিরিজ কেন। আমাদের সামনে এশিয়া কাপ, বিশ্বকাপ আছে। আর কয় মাস বাকি? আমরা যেখানে ভাবছিলাম, আশা করছিলাম; বাংলাদেশ এবার বিশ্বকাপে ভালো করবে। এই সময় এমন একটা সিদ্ধান্ত আমাদের ক্রিকেটের জন্য অত্যন্ত ক্ষতি হয়েছে বলে মনে করি।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম