বিশ্বকাপের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হাইপ্রোফাইল কমিটি পাক প্রধানমন্ত্রীর

স্পোর্টস ডেস্ক
০৯ জুলাই ২০২৩, ১০:০৮আপডেট : ০৯ জুলাই ২০২৩, ১০:১০

ভারতে বিশ্বকাপ খেলতে সরকারের সবুজ সংকেতের প্রয়োজন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)। এই অবস্থায় বিষয়টির সমাধানে শীর্ষ পর্যায়ের মন্ত্রীদের নিয়ে একটি কমিটি গঠন করেছেন পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এই কমিটি নির্ধারণ করবে পাকিস্তান ক্রিকেট দল ওয়ানডে বিশ্বকাপের জন্য ভারতে যাবে কিনা। এই কমিটির প্রধান পররাষ্ট্র মন্ত্রী বিলওয়াল ভুট্টো জারদারি।  

কমিটির মূল কাজই হবে ভারতে পাকিস্তান দলের সফর নিয়ে সুপারিশ প্রনয়ন করা। তার ভিত্তিতে পাক প্রধানমন্ত্রী দলটির অংশগ্রহণ নিয়ে একটা সিদ্ধান্ত জানাবেন। 

পাকিস্তান ক্রিকেট বোর্ড গত সপ্তাহে এ বিষয়ে অনুমতির জন্য সরকারকে চিঠি দিয়েছিল। সেখানে বলা ছিল যদি অনুমতি দেওয়া হয় তাহলে বিশ্বকাপে তাদের পাঁচ ভেন্যু নিয়ে কোনও ধরনের আপত্তি আছে কিনা। সেখানে আরও জানতে চাওয়া হয়, সরকার ভারতে কোনও ধরনের নিরাপত্তা প্রতিনিধি দল পাঠাবে কিনা।   

সবচেয়ে মূল যে বিষয়টি নিয়ে তারা বেশি উদ্বিগ্ন- আহমেদাবাদে লিগ পর্বের তৃতীয় ম্যাচ নিয়ে। কমিটির কাজ হবে এই ভেন্যুতে পাকিস্তান দল খেলতে যাবে কিনা ওই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ। ম্যাচটা হওয়ার কথা ১৫ অক্টোবর। 

সূচি অনুযায়ী পাকিস্তান নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কার সঙ্গে খেলবে হায়দরাবাদে। ভারতের সঙ্গে আহমেদাবাদে, অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডের সঙ্গে বেঙ্গালুরু, বাংলাদেশ ও ইংল্যান্ডের সঙ্গে কলকাতায় এবং আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে চেন্নাইয়ে খেলবে। 

মনে করা হচ্ছে এবারই প্রথম ভারত সফরের জন্য একটা হাইপ্রোফাইল কমিটি করা হয়েছে। সাধারণত পিসিবি ভারত সফরের ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করে থাকে।    

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম