ভারতের বিপক্ষে হার দিয়ে শুরু বাংলাদেশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুলাই ২০২৩, ১৭:০০আপডেট : ০৯ জুলাই ২০২৩, ১৭:২৫

১১ বছর পর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচ খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশের মেয়েরা। দলের বেশিরভাগ ক্রিকেটারের মিরপুরে অভিষেক হয়েছে শক্তিশালী ভারতের বিপক্ষে এই ম্যাচ দিয়ে। কিন্তু সেটি জয়ে রাঙাতে পারলেন না তারা। প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের দেওয়া ১১৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ভারত ১৬.২ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় তুলে নিয়েছে।

রবিবার আগে ব্যাট করে ভারতকে ১১৫ রানের লক্ষ্য দেয় স্বাগতিক দল। সহজ এই লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই উইকেট হারিয়েছিল সফরকারীরা। মারুফা আক্তারের পেস তোপে পড়ে ইনিংসের তৃতীয় বলে সাজঘরে ফেরেন শেফালি ভার্মা। দলীয় ২১ রানে জেমিমাহ রদ্রিগেজের উইকেট পড়লে ম্যাচের নিয়ন্ত্রণ নেন স্মৃতি মান্ধানা ও হারমানপ্রীত কৌর। তৃতীয় উইকেটে দু’জনের ৭০ রানের জুটিতে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। স্মৃতি ৩৪ বলে ৩৮ রান করে আউট হওয়ার পর যস্তিকা ভাটিয়াকে নিয়ে হারমানপ্রীত ২২ বল আগেই দলকে ৭ উইকেটের জয় পাইয়ে দিয়েছেন। 

হারমানপ্রীত ৩৫ বলে ৬ চার ও ২ ছক্কায় ৫৪ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। ভাটিয়া অপরাজিত ছিলেন ৯ রানে।

বাংলাদেশের বোলারদের মধ্যে ১৮ রান খরচায় এক উইকেট নিয়েছেন মারুফা। এছাড়া সুলতানা খাতুন ২৫ রানে নেন দুটি উইকেট।

হোম অব ক্রিকেটে র‌্যাঙ্কিংয়ের চার নম্বর দলের সঙ্গে খেলতে নামা বাংলাদেশের শুরুটা ভালোই হয়েছিল। সাথী রানী ও শারমিন সুলতানা মিলে ২৭ রানের উদ্বোধনী জুটি উপহার দিয়েছেন। শারমিন ১৭ রানে আউট হওয়ার পর সাথীকে সঙ্গে নিয়ে সোবহানা মোস্তারি ২৫ রানের জুটি গড়েন। সাথী (২২) দলীয় ৫২ রানে আউট হওয়ার মুহূর্তেও ভালো অবস্থানে ছিল বাংলাদেশ। কিন্তু অধিনায়ক নিগার সুলতানার রান আউটের পর মোমেন্টাম হারায় স্বাগতিক দল। শেষ পর্যন্ত স্বর্ণা আক্তার ২৮ ও রিতু মনির ১১ রানে ভর করে বাংলাদেশ ৫ উইকেট হারিয়ে ১১৪ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে। সোবহানার ব্যাট থেকে আসে ২৩ রানের ইনিংস।

ভারতীয় বোলারদের মধ্যে পূজা ভাস্ত্রাকার, মিন্নু মানি ও শেফালি ভার্মা একটি করে উইকেট নিয়েছেন।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক