দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজে সমতা ফেরালো বাংলাদেশের যুবারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুলাই ২০২৩, ১৯:১৬আপডেট : ০৯ জুলাই ২০২৩, ২২:০৭

অনূর্ধ্ব-১৯ দলের প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার কাছে বৃষ্টি আইনে হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে জিতলো তারা। খুলনায় আরিফুল ইসলামের অলরাউন্ড নৈপুণ্য ও মোহাম্মদ শিহাব জেমসের হাফ সেঞ্চুরিতে ১৪ রানে জিতেছে স্বাগতিকরা।

আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ২৬৮ রান করে বাংলাদেশ। ওপেনার আদিল বিন সিদ্দিকের ৪১ রানের পর আরিফুল ও জেমসের ব্যাট হেসেছে। অল্পের জন্য হাফ সেঞ্চুরি পাননি আরিফুল (৪৮)। ফিফটি করে জেমস থামেন ৬৯ রানে।

পরে জাকারিয়া ইসলাম শান্ত (২৮) ও মাহফুজুর রহমান রাব্বি (২৭) ছোটখাটো অবদান রাখেন।

দক্ষিণ আফ্রিকার পক্ষে কেনা মাফাকা ও সিফো পটসেন দুটি করে উইকেট নেন।

লক্ষ্য দিয়ে বাংলাদেশ দ্রুত উইকেট তুলে নেয়। তবে অধিনায়ক ডেভিড টিগার দক্ষিণ আফ্রিকার আশা জ্বালিয়ে রাখেন। দলীয় ১৫৭ রানে  তিনি ইনিংস সেরা ৭৫ রানে রান আউট হলে বাংলাদেশ স্বস্তি ফিরে পায়।

১৮৮ রানে ৬ উইকেট পড়ার পর ডেভান মারাইস ও ওলিভার হোয়াইটহেড বাংলাদেশের কাছ থেকে ম্যাচ কেড়ে নিতে বসেছিলেন। দুজনেই সমান ৩৮ রান করেন।

লক্ষ্য থেকে ২৪ রান দূরে থাকতে ৪৮তম ওভারে হোয়াইটহেডকে ফিরিয়ে ম্যাচ ঘুরিয়ে দেন। আরিফুলের পরের ওভারে শেষ দুটি উইকেট হারায় প্রোটিয়ারা। ৪৯ ওভারে ২৫৪ রানে অলআউট তারা।

রাফিউজ্জামান রাফি সর্বোচ্চ তিন উইকেট নেন। দুটি করে পান রোহানাত দৌলা বর্ষণ ও আরিফুল।

পাঁচ ওয়ানডের সিরিজে ১-১ এ সমতা।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম