এবাদতের আফগানিস্তান সিরিজ শেষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুলাই ২০২৩, ২১:০৫আপডেট : ০৯ জুলাই ২০২৩, ২১:০৬

আফগানিস্তানের বিপক্ষে নখদন্তহীন পারফরম্যান্সে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ হেরে বসেছে বাংলাদেশ। আগামী মঙ্গলবার চট্টগ্রামে হোয়াইটওয়াশ এড়ানোর মিশন। এই ম্যাচ থেকে ছিটকে গেলেন পেসার এবাদত হোসেন। এমনকি দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও দেখা যাবে না তাকে।

শনিবার দ্বিতীয় ম্যাচ চলাকালে হাঁটুতে চোট পান এবাদত। নিজের শেষ ওভারে বল করার জন্য রানআপ নেওয়ার সময় অস্বস্তিবোধ করেন তিনি। পরে ফিজিওর সঙ্গে খুঁড়িয়ে মাঠ ছাড়েন। ব্যাটিংয়েও দেখা যায়নি তাকে।

টিমের ফিজিও মুজাদ্দেদ আলফা সানি জানান, ইনজুরি ততটা গুরুতর নয়। তার আশা দুই সপ্তাহের মধ্যে এই পেসার সেরে উঠবেন। তাতে করে টি-টোয়েন্টিতেও হয়তো খেলবেন না তিনি। শেষ ওয়ানডের জন্য এখনও এবাদতের স্থলাভিষিক্ত ঘোষণা করেনি নির্বাচক কমিটি।

ফিজিও বলেন, ‘এমআরআই অনুযায়ী এটা বড় চোট নয়। দুই সপ্তাহের মধ্যে তাকে সুস্থ ফিরে পাওয়ার আশা। তিনি দলের সঙ্গেই থাকবেন, পুনর্বাসন করবেন।’

প্রথম টি-টোয়েন্টি ১৪ জুলাই। শেষ ম্যাচ ১৬ জুলাই। দুটি ম্যাচই হবে সিলেটে।  

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম