ইডেনে বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচের টিকিটের মূল্য প্রকাশ

স্পোর্টস ডেস্ক
১১ জুলাই ২০২৩, ১২:০৭আপডেট : ১১ জুলাই ২০২৩, ১২:০৯

সেমিফাইনালসহ কলকাতার ইডেন গার্ডেন্সে হবে বিশ্বকাপের পাঁচ ম্যাচ। এর মধ্যে রয়েছে বাংলাদেশের দুটি খেলা। আগামী ২৮ অক্টোবর তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। পাকিস্তানের সঙ্গে ক্রিকেটের নন্দনকাননে খেলা ৩১ অক্টোবর। এই দুটিসহ কলকাতায় হতে যাওয়া সব বিশ্বকাপ ম্যাচের টিকিটের মূল্য প্রকাশ করেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)।

সাড়ে ৬৩ হাজার আসনের এই স্টেডিয়ামে নেদারল্যান্ডসের সঙ্গে বাংলাদেশের ম্যাচের আপার টায়ারের টিকিটের দাম ধরা হয়েছে ৬৫০ রুপি। ডি ও এইচ ব্লকে বসে খেলা দেখতে খরচ হবে এক হাজার রুপি। বি, সি, কে ও এল ব্লকের টিকিট মূল্য সর্বোচ্চ দেড় হাজার রুপি। কলকাতায় এই ম্যাচেই সবচেয়ে কম দামে টিকিট বিক্রি হবে।

পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের আপার টায়ারের টিকিট ৮০০ রুপি। ডি ও এইচ ব্লকের জন্য ১২০০ রুপি, সি ও কে ব্লকের টিকিট ২০০০ রুপি এবং বি ও এল ব্লকে বসে খেলা দেখতে খরচ হবে ২২০০ রুপি। পাকিস্তান ও ইংল্যান্ডের গ্রুপ ম্যাচের টিকিট মূল্যও একই।

ভারত ও দক্ষিণ আফ্রিকার গ্রুপ ম্যাচ এবং সেমিফাইনাল দেখতে হলে ন্যুনতম ৯০০ রুপি দিতে হবে। আপার টায়ারের টিকিটের দাম এটি। বি ও এল ব্লকের টিকিট মূল্য সর্বোচ্চ তিন হাজার রুপি। এই দুই ম্যাচের ডি ও এইচ ব্লকের টিকিটের দাম দেড় হাজার রুপি এবং সি ও কে ব্লকের ২৫০০ রুপি।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম