বাবা-ছেলের উইকেট নিয়ে যে বিরল কীর্তি অশ্বিনের

স্পোর্টস ডেস্ক
১৩ জুলাই ২০২৩, ১৩:৩৬আপডেট : ১৩ জুলাই ২০২৩, ১৩:৩৮

টেস্টে বাবা-ছেলে একই বোলারের কাছে আউট হওয়ার ঘটনা অতি বিরল। সর্বশেষ বিরল সেই ঘটনায় নাম উঠলো ভারতীয় অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনের। ২০১১ ও ২০১৩ সালে ওয়েস্ট ইন্ডিজ গ্রেট শিবনারায়ন চন্দরপলকে দু’বার করে আউট করেছেন তিনি। সর্বশেষ ডমিনিকায় প্রথম টেস্টে অশ্বিনের শিকার হলেন চন্দরপলের ছেলে তেজনারায়ন।    

টেস্টে একই বোলারের কাছে বাবা-ছেলের আউট হওয়ার ঘটনা আছে বেশ কয়েকটি। চমকপ্রদ বিষয়টি হলো সেখানে দুটি নামই ঘুরে-ফিরে এসেছে। হয় চন্দরপল নাহলে কেয়ার্নস!  

ইয়ান বোথামের শিকার ল্যান্স ও ক্রিস কেয়ার্নস

নিউ জিল্যান্ডের ফাস্ট বোলিং অলরাউন্ডার ল্যান্স কেয়ার্নস টেস্ট ক্যারিয়ার শুরু করেন ১৯৭৪ সালে। শেষ টেস্ট খেলেছেন ১৯৮৫-তে। তার ছেলে ক্রিস কেয়ার্নসও বাবার মতো ফাস্ট বোলিং অলরাউন্ডার। যার টেস্ট ক্যারিয়ার শুরু ১৯৮৯ সালে। তাদের দুজনের উইকেট নেওয়া ইয়ান বোথামের ক্যারিয়ার শুরু ১৯৭৭ সালে।

বোথাম প্রথমবার ল্যান্সকে আউট করেন টেন্ট ব্রিজ টেস্টে ১৯৭৮ সালে। বোথাম আবারও ল্যান্সকে শিকার বানান ১৯৮৩ সালে। এই বছর দু’বার ল্যান্সকে শিকার বানান তিনি।

ল্যান্সের ছেলে ক্রিসকে অবশ্য একবারই বোথাম আউট করেছিলেন। সেটা ১৯৯২ সালে নিউ জিল্যান্ডেড। 

ওয়াসিমের শিকার ল্যান্স ও ক্রিস কেয়ার্নস

ওয়াসিম আকরাম একবারই ল্যান্সকে আউট করেছিলেন ডানেডিনে ১৯৮৫ সালে। দশ বছর পর ক্রাইস্টচার্চে ওয়াসিম আকরামের মুখোমুখি হন ক্রিস। পাকিস্তানি কিংবদন্তি তাকে ৭৬ রানে বোল্ড করেন।

মিচেল স্টার্কের শিকার শিবনারায়ন ও তেজনারায়ন

২০১২ সালে শিবনারায়ন মিচেল স্টার্কের বলে এলবিডাব্লিউ হয়েছিলেন। সেবারই শিবনারায়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ টেস্টটি খেলেছিলেন। তার ছেলে তেজনারায়নও স্টার্কের বলে আউট হন ২০২২ সালে। প্রথমবার পার্থে ওই বছরের শেষ দিকে। তার পর একই সিরিজের পরবর্তী টেস্টেও স্টার্কের শিকার হন তেজনারায়ন।

সিমোন হারমারের শিকার শিবনারায়ন ও তেজনারায়ন 

এই তালিকায় সিমোন হারমারের নামটি অনেকে অপ্রত্যাশিত ভাবতেই পারেন। মাত্র ১০টি টেস্ট খেলেছেন তিনি। তবে হারমার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যে কয়টি টেস্ট খেলেছেন। প্রতিবার একজন চন্দরপলকে আউট করেছেন তিনি। ২০১৫ সালে হারমার কেপটাউন টেস্টে শিকার করেন চন্দরপল সিনিয়রের উইকেট। তার পর এই বছরের মার্চে জোহানেসবার্গে বিদায় দেন চন্দরপল জুনিয়রকে।

অশ্বিনের শিকার শিবনারায়ন ও তেজনারায়ন

সর্বশেষ এই তালিকার নামটি হচ্ছে অশ্বিন। সিনিয়র চন্দরপলকেই এই অফস্পিনার আউট করেছেন চারবার! সর্বশেষ ডমিনিকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্টের প্রথম ইনিংসে আউট করেছেন জুনিয়র চন্দরপলকে।

/এফআইআর/ 
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম