টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ায় ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রাথমিক স্কোয়াড থেকে ১৭ জনের এই দলে সুযোগ পেয়েছেন শারমিন আক্তার সুপ্তা, ফারজানা হক পিংকি ও লতা মণ্ডল। তবে টি-টোয়েন্টির মতো ওয়ানডে দলেও সুযোগ হয়নি অভিজ্ঞ জাহানারা আলম ও রুমানা আহমেদের।
আগামী ১৬ জুলাই মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে নারীদের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে। ১৯ ও ২২ জুলাই সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের মিশন শেষ হয়েছে আজ। বৃহস্পতিবার শেষ ম্যাচে বাংলাদেশ দল জয় পেয়েছে। ওয়ানডে সিরিজে এই ধারাবাহিকতা রাখতে চায় স্বাগতিকরা।
বাংলাদেশ দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক) মোর্শিদা খাতুন, ফারজানা হক পিংকি, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, লতা মণ্ডল, দিশা বিশ্বাস, মারুফা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সানজিদা আক্তার মেঘলা, রাবেয়া , সুলতানা খাতুন, সালমা খাতুন, ফাহিমা খাতুন ও শামীমা সুলতানা।








