ইমার্জিং এশিয়া কাপ

সৌম্য অলরাউন্ড নৈপুণ্য দেখালেও হেরেছে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৩ জুলাই ২০২৩, ২০:০৫আপডেট : ১৩ জুলাই ২০২৩, ২০:০৫

উদীয়মান ক্রিকেটারদের নিয়ে ইমার্জিং এশিয়া কাপের দল গড়া হলেও বিশ্বকাপ সামনে রেখে সবগুলো দলই জাতীয় দলের ক্রিকেটারদের দলে নেওয়ার সুযোগ পেয়েছে। সুযোগটি কাজে লাগিয়েছে বাংলাদেশও। বিশ্বকাপের দুই-একটি পজিশনের ক্রিকেটার বাছাই করতে সৌম্য-নাঈম-মেহেদীর মতো ক্রিকেটারদের দলভুক্ত করেছেন নির্বাচকরা। তার পরেও বাংলাদেশের শুরুটা হয়েছে হার দিয়ে। বৃহস্পতিবার লঙ্কানদের কাছে ৪৮ রানে হেরেছে লাল-সবুজ দল।

অভিজ্ঞ ক্রিকেটারদের সমন্বয়ে দল গঠিত হলেও প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার রান পাহাড়ে চাপা পড়ে বাংলাদেশ। বোলারদের ছাতু বানিয়ে লঙ্কানরা ৩৪৯ রান সংগ্রহ করেছে। ৩৫০ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ থেমেছে ৩০১ রানে। ব্যাটারদের মধ্যে অনেকে দারুণ শুরুর পরও ইনিংস লম্বা করতে পারনেনি। যেই সৌম্য সরকারকে নিয়ে এত আলোচনা, তিন উইকেট নেওয়ার পর ব্যাট হাতে খেলেছেন ৪২ রানের ইনিংস।

৩৫০ রানের কঠিন লক্ষ্যে খেলতে নেমে নাঈম শেখ ও তানজিদ হাসান তামিম মিলে দারুণ শুরু করেছিলেন। ১০ ওভারে ৬৯ রান যোগ করেন তারা। জুনিয়র তামিম ৫১ রানে আউট হলে ভাঙে এই জুটি। চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলে যাওয়া নাঈম শেখ ২২ রান করে সাজঘরে ফিরেছেন। জাতীয় দলের জাকির হাসান, মাহমুদুল হাসান জয়রাও ফিরে গেছেন শুরুতেই। অধিনায়ক সাইফ হাসান, সৌম্য সরকার ও মেহেদী হাসান ভালো শুরু করলেও ইনিংসটাকে বড় করতে পারেননি। অধিনায়ক সাইফের ব্যাট থেকে আসে ৪৩ বলে ৫৩ রানের ইনিংস। সৌম্য আউট হয়েছেন ৪৬ বলে ৪২ রান করে। মেহেদীর ইনিংসটি ছিল ৩১ রানের। শেষ দিকে রাকিবুলের ৪০ ও রিপনের ১৬ রানের ইনিংসের পর ৪৮.৩ ওভারে বাংলাদেশ সবকটি উইকেট হারিয়ে করতে পারে ৩০১ রান।

লঙ্কান বোলারদের মধ্যে প্রমোদ মধুশান ও দুশান হেমন্ত তিনটি করে উইকেট নিয়েছেন।

শুরুতে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে দলের ওপেনার আভিস্কা ফার্নান্দোর ঝড়ো ব্যাটিংয়ে বিধ্বস্ত হয় বাংলাদেশের বোলিং লাইনআপ। জাতীয় দলের এই ক্রিকেটার ১৩৩ রান করেছেন। ১২৪ বলে ১৩ চার ও ৩ ছক্কার ইনিংস খেলে সৌম্যর বলে বোল্ড হন তিনি।

আভিস্কা ছাড়াও লঙ্কান এই দলটিতে আটজন ক্রিকেটার আছেন, যারা জাতীয় দলের ক্রিকেটার। যদিও বেশিরভাগ ক্রিকেটারই নতুন। দ্বিতীয় সর্বোচ্চ ৫৭ রান আছে মিনোদ ভানুকার ব্যাট থেকে। পাসিন্দু সুরিয়াবান্দারার ব্যাট থেকে আসে ৪৩ রানের ইনিংস। সবমিলিয়ে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৪৯ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা।

বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল সৌম্য সরকার। ৫২ রান খরচায় তার শিকার তিন উইকেট। বয়সভিত্তিক ক্রিকেট খেলে উঠে আসা রিপন মণ্ডল ৭২ রানে নিয়েছেন তিনটি উইকেট। এছাড়া রাকিবুল হাসান ও মেহেদী হাসান নেন একটি করে উইকেট।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম