সাকিবের আগুন বোলিংয়ের পর নাঈম-তামিম ঝড়ে দাপুটে জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুলাই ২০২৩, ১৬:৫৯আপডেট : ১৫ জুলাই ২০২৩, ১৭:০১

শ্রীলঙ্কা ‘এ’ দলের কাছে হার দিয়ে ইমার্জিং এশিয়া কাপ শুরু করেছিল বাংলাদেশ ‘এ’ দল। শনিবার তারা করলো বিজয় উৎসব। তাদের দাপটে পাত্তা পেলো না ওমান ‘এ’ দল। 

তানজিম হাসান সাকিবের আগুন বোলিংয়ে ওমান মাত্র ১২৬ রানে অলআউট হয়। পরে মোহাম্মদ নাঈম ও তানজিদ হাসান তামিমের ঝড়ো ব্যাটিংয়ে ২০১ বল হাতে রেখে ৮ উইকেটে জেতে বাংলাদেশ।

২১তম ওভারে ৫৪ রানে চার উইকেট হারায় ওমান, যার মধ্যে অধিনায়ক আকিব ইলিয়াস ছিলেন সাকিবের প্রথম শিকার। এরপর রাকিবুল হাসান ও মাহমুদুল হাসান জয় দুটি করে উইকেট নিয়ে ওমানকে চেপে ধরেন। ৪৬তম ওভারে সাকিবের বলে ছিল আগুন, তাতে পাঁচ বলের মধ্যে শেষ তিন উইকেট পড়ে যায়।

ওমানের পক্ষে সর্বোচ্চ ২৬ রান করেন আয়ান খান। ২৫ রান করেন শুভ পাল। এছাড়া শোয়েব খান ২৩ ও কেশ্যপ প্রজাপতি করেন ২২ রান।

সাকিব ৯ ওভারে মাত্র ১৮ রান দিয়ে চার উইকেট নেন। রাকিবুল ও জয় দুটি করে উইকেট পান।

লক্ষ্যে নেমে নাঈম ও তামিম আগ্রাসী ব্যাটিং করেন। তাতে ১৫তম ওভারেই একশ ছাড়ায় বাংলাদেশের স্কোর। ওই ওভারের দ্বিতীয় বলে তামিম ফিরে যান, ভাঙে ১০৯ রানের জুটি। ৪৯ বলে ১১ চার ও ২ ছয়ে ৬৮ রান করেন তিনি। সাইফ হাসান মাত্র ২ বল খেলে ডাক মারেন।

নাঈম ৪৭ রানে অপরাজিত থেকে জাকির হাসানকে (১১*) নিয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ১৬.৩ ওভারে ২ উইকেটে ১৩০ রান করে বাংলাদেশ।

/এফএইচএম/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান