অবশেষে টেস্টে শততম উইকেট শাহীন আফ্রিদির  

স্পোর্টস ডেস্ক
১৬ জুলাই ২০২৩, ১২:৪৩আপডেট : ১৬ জুলাই ২০২৩, ১২:৪৮

গত বছর গল টেস্টে ইনজুরি আক্রান্ত হয়ে ছিটকে গিয়েছিলেন। তাতে শততম টেস্ট উইকেটের জন্য শাহীন আফ্রিদিকে অপেক্ষায় থাকতে হয়েছে এক বছর। আজ সেই গল টেস্টেই লঙ্কানদের বিপক্ষে শততম টেস্ট উইকেটের মাইলফলক ছুঁয়েছেন পাকিস্তানি পেসার। 

রবিবার গলে শুরু হয়েছে পাকিস্তান-শ্রীলঙ্কার প্রথম টেস্ট। গত বছর গলের প্রথম টেস্টে ইনজুরি পেয়ে লাল বলের ক্রিকেটে প্রায় এক বছর দর্শক হয়েছিলেন শাহীন। নতুন করে সেই লঙ্কায় প্রত্যাবর্তন টেস্টে মাইলফলকের অপেক্ষার অবসান হয়েছে তার। পাকিস্তানের হয়ে ১৯তম ক্রিকেটার হিসেবে এই মাইলফলক ছুঁয়েছেন তিনি। দ্বিতীয় ওভারে সাজঘরে পাঠিয়েছেন লঙ্কান ওপেনার নিশান মাদুশকাকে।  

শাহীন গত বছর এই শ্রীলঙ্কায় গল টেস্টে বাউন্ডারি লাইনে বাজে ভাবে পড়ে চোট আক্রান্ত হন। যে ধরণের ইনজুরি ছিল তাতে ধারাবাহিক ও ধীরে ধীরে উন্নতি করতে হতো। ফলে এই সময়ে প্রথম শ্রেণির কোনও ম্যাচই খেলেননি তিনি। তবে সংক্ষিপ্ততম ফরম্যাটে ফেরেন ঠিকই। গত বছরের ওই চোটের পর অস্ট্রেলিয়ায় গত অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়েছেন। কিন্তু ফাইনালে নতুন করে চোট পান হাঁটুতে। সর্বশেষ এই বছরের শুরুতে মাঠে ফেরেন পাকিস্তান সুপার লিগ দিয়ে। তার পর নিউ জিল্যান্ডের বিপক্ষে এপ্রিলে খেলেছেন সীমিত ওভারের সিরিজ। 

/এফআইআর/   
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম