দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে যুব ওয়ানডে সিরিজ বাংলাদেশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুলাই ২০২৩, ১৬:৫৮আপডেট : ১৭ জুলাই ২০২৩, ১৭:১০

বাংলাদেশের ক্রিকেটে আরেকটি সুসংবাদ যুক্ত হলো। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যুব ওয়ানডে সিরিজে জিতেছে বাংলাদেশ। সোমবার পঞ্চম ওয়ানডেতে তারা ১৭ বল হাতে রেখে ৩ উইকেটে প্রোটিয়াদের হারিয়েছে। রবিবার ভারতকে প্রথম ওয়ানডেতে হারায় বাংলাদেশের মেয়েরা। একই দিন রাতে আফগানিস্তানকে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজে হারায় বাংলাদেশ।

আগে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ২১০ রানে গুটিয়ে যায়। লক্ষ্যে নেমে ৪৭.১ ওভারে ৭ উইকেটে ২১১ রান করে বাংলাদেশের যুবারা।

দক্ষিণ আফ্রিকা আগে ব্যাটিংয়ে নেমে বিপদে পড়ে। রিজান হোসেন ১৮ রানের মধ্যে দুই ওপেনার লুয়ান-দ্রে প্রিটোরিয়াস (৮) ও থেবে গাজিদেকে (৫) ফেরান। ডেভিড টিগারকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি জোথান ফন জিল (৭)।

৪৯ রানে ৩ উইকেট হারানোর ক্ষত কিছুটা সেরে তোলেন টিগার ও রিচার্ড সেলেতসোয়ানের ৫২ রানের জুটিতে। 

অধিনায়ক জুয়ান জেমসের সঙ্গে আরেকবার হাল ধরেন টিগার। হাফ সেঞ্চুরিও করেন তিনি। কিন্তু জুটিটা বড় করতে পারেননি। ৪৪ রানে তাদের বিচ্ছিন্ন করেন রোহানাত দৌলা বর্ষণ। ৮৯ বলে ৬৩ রান করেন টিগার। তার বিদায়ে বড় ধাক্কা খায় দক্ষিণ আফ্রিকা।

ডেথ ওভারে ছন্নছাড়া ব্যাটিংয়ে বড় পুঁজি হয়নি প্রোটিয়াদের স্কোরবোর্ডে। মাহফুজুর রহমান রাব্বি টানা তিন ওভারে তিন ব্যাটারকে ফেরান প্যাভিলিয়নে। ৫৭ রানে শেষ ৫ উইকেট পড়ে সফরকারীদের। ৪৯.৪ ওভারে অলআউট তারা।

রাব্বি সর্বোচ্চ তিন উইকেট নেন। বর্ষণ, রিজান ও রাফি দুটি করে উইকেট পান।

লক্ষ্যে নেমে ৪০ ও ৪৮ রানে প্রথম দুই উইকেট পড়লেও আদিল বিন সিদ্দিক ও আরিফুল ইসলামের হাফ সেঞ্চুরিতে শক্ত অবস্থানে জায়গা করে নেয় বাংলাদেশ। তাদের জুটি ছিল ৮৭ রানের। ৭০ বলে ৭ চার ও ১ ছয়ে ৫৮ রান করেন আদিল।

দলীয় ১৩৫ রানে আদিল ফেরার পর দ্রুত কয়েকটি উইকেট হারায় বাংলাদেশ। নাঈম আহমেদ (৪), মোহাম্মদ শিহাব জেমস (১৭), আশরাফুর জামান বরণ্যকে (৩) হারিয়ে ধাক্কা খায় স্বাগতিকরা। এমনকি লক্ষ্য থেকে ২২ রান দূরে থাকতে আরিফুলের আউটে চাপে পড়েছিল বাংলাদেশ। ৮১ বলে ৫ চার ও ১ ছয়ে ৭১ রান করেন এই ব্যাটার।

তবে বাকি পথ পাড়ি দিতে সমস্যা হয়নি। অধিনায়ক মাহফুজুর রাব্বি ও রাফি অপরাজিত জুটিতে দলকে জেতান। রাব্বি ১৫ ও রাফি ৭ রানে অপরাজিত ছিলেন।

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-২ এ জিতলো স্বাগতিকরা।

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম