প্রবাথের ঘূর্ণিজাদুর পর শাকিল-সালমানের প্রতিরোধ

স্পোর্টস ডেস্ক
১৭ জুলাই ২০২৩, ১৮:২৯আপডেট : ১৭ জুলাই ২০২৩, ১৮:৩৩

প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে প্রথম ইনিংসে ৩১২ রানে আটকে রাখতে পারলেও পাকিস্তানকে কঠিন সময় উপহার দিয়েছে স্বাগতিকরা। ১০১ রানে তুলে নিয়েছে পাকিস্তানের ৫ উইকেট! পরে অবশ্য নিয়ন্ত্রণ হাতছাড়া হয়েছে সৌদ শাকিল ও আগা সালমানের দৃঢ়তায়। গলে দুজনের অবিচ্ছিন্ন ১২০ রানের পার্টনারশিপে দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে পাকিস্তানের স্কোর দাঁড়িয়েছে ৫ উইকেটে ২২১ রান। সফরকারীরা এখনও ৯১ রানে পিছিয়ে।

এই দুই ব্যাটারের বীরত্বের আগে পুরোটা সময় আধিপত্য ছিল লঙ্কান স্পিনারদের। প্রবাথ জয়াসুরিয়া নিয়েছেন তিনটি উইকেট। যার মধ্যে ছিল অধিনায়ক বাবর আজমের (১৩) উইকেটটিও। একটি করে নিয়েছেন কাসুন রাজিথা ও রামেশ মেন্ডিস। 

শতরানের মধ্যে ৫ উইকেট পড়ে যাওয়ায় তীব্র চাপের মুখে পড়ে যায় পাকিস্তান। সেখান থেকে অবিশ্বাস্য রেটে ব্যাট চালিয়ে ১৪৮ বলে ১২০ রানের জুটি উপহার দিয়েছেন শাকিল-সালমান। শাকিল ৬৯ রানে ব্যাট করছেন। সালমান ক্রিজে আছেন ৬১ রানে। এ দু’জন বাদে ৩৯ রান আসে শান মাসুদের ব্যাট থেকে।

শুরুতে স্বস্তিতে থাকা লঙ্কানদের কাছে পরে অস্বস্তির কারণ হয়েছেন শাকিল-সালমান। এই জুটি আরও এক সেশন কিংবা দুই সেশন এভাবে ব্যাট করতে থাকলে স্বাগতিকদের জন্য পরিস্থিতি কঠিন হয়ে উঠতে পারে। তার ওপর বৃষ্টির কারণে খেলা আগেভাগে শেষ হওয়ায় পর্যাপ্ত বিশ্রাম নেওয়ারও সুযোগ পাচ্ছেন তারা। এখন তৃতীয় দিনের অপেক্ষা।

আগের দিন ৯৪ রানে অপরাজিত থাকা ধনাঞ্জয়া ডি সিলভা এদিন দশম সেঞ্চুরি তুলে নিয়েছেন। তার ব্যাটেই শ্রীলঙ্কার স্কোর তিনশর কাছাকাছি গেছে। শেষ পর্যন্ত ১২২ রানে নবম উইকেট হিসেবে সাজঘরে ফেরেন তিনি।  তার পর ৩১২ রানে শেষ হয় লঙ্কানদের ইনিংস।

পাকিস্তানের হয়ে ৬৮ রানে তিনটি উইকেট নিয়েছেন আবরার আহমেদ। ৮৬ রানে সমসংখ্যক উইকেট নিয়েছেন শাহীন আফ্রিদি। নাসিম শাহেরও শিকার ৯০ রানে তিন উইকেট।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম