ছোট লক্ষ্যের পর পাকিস্তানকে চাপে রেখেছে শ্রীলঙ্কা  

স্পোর্টস ডেস্ক
১৯ জুলাই ২০২৩, ২০:৫৮আপডেট : ১৯ জুলাই ২০২৩, ২১:০০

গলে সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানকে ১৩১ রানের লক্ষ্য দিয়েছে শ্রীলঙ্কা। রান খুব বেশি না হলেও সফরকারীদের জয়ের পথে কাঁটা বিছিয়ে দিয়েছে লঙ্কান দল। চতুর্থ দিনে ৪৮ রানে ৩ উইকেট তুলে পাকিস্তানকে চাপের মধ্যে ফেলে দিয়েছে শ্রীলঙ্কা। তাতে পঞ্চম ও শেষ দিনটা রোমাঞ্চকর হয়ে ওঠার আভাস মিলছে।

পাকিস্তান অবশ্য জয় থেকে খুব বেশি দূরে নয়। তাদের প্র্রয়োজন আর ৮৩ রান। হাতে আছে ৭ উইকেট। কিন্তু লঙ্কান স্পিনার প্রবাথ জয়াসুরিয়া যেভাবে চতুর্থ দিনের শেষ ঘণ্টায় ঘূর্ণিজাদু দেখিয়েছেন। তাতে নড়বড়ে পরিস্থিতির মাঝে রয়েছে বাবর আজমরা। ক্রিজে আছেন অধিনায়ক বাবর আজম (৬) ও ইমাম উল হক (২৫)। প্রবাথের শিকার হয়েছেন আব্দুল্লাহ শফিক (৮) ও শান মাসুদ (৭)। রানের খাতা না খুলেই রানআউট হয়েছেন নোমান আলী।

শেষ ঘণ্টা সফরকারীদের জন্য হতাশাজনক হলেও পুরো দিনটা ছিল পাকিস্তানের। দ্বিতীয় ইনিংসে লঙ্কানদের বেশি দূর যেতে দেয়নি তারা। একমাত্র প্রতিরোধ গড়তে পেরেছেন ধনাঞ্জয়া ডি সিলভা। ৮২ রান আসে তার ব্যাট থেকে। তাছাড়া উল্লেখযোগ্য ৫২ রান করেছেন ওপেনার নিশান মাদুশকা। শেষ দিকে ৪২ রান করেছেন রামেশ মেন্ডিস। তাতে লঙ্কান দল ২৭৯ রানের সংগ্রহ পেয়েছে। লঙ্কানদের ইনিংস শেষ হয়েছে ২৭৯ রানে। পাকিস্তান প্রথম ইনিংসেই ১৪৯ রানে এগিয়ে ছিল। ফলে স্বাগতিকরা বড় লক্ষ্য দাঁড় করাতে পারেনি।  

৬৮ রানে তিনটি উইকেট নেন লেগস্পিনার আবরার আহমেদ। ৭৫ রানে তিনটি নিয়েছেন বামহাতি স্পিনার নোমান আলী। দুটি করে নিয়েছেন আগা সালমান ও শাহীন আফ্রিদি।

/এফআইআর/   
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি