সিরিজের প্রথম টেস্টে ১৩১ রানের মামুলি লক্ষ্য দিয়েছিল শ্রীলঙ্কা। ছোট লক্ষ্য দিয়ে তারা পাকিস্তানকে চেপেও ধরেছিল। গতকাল ৪৮ রানে তুলে নেয় ৩ উইকেট। তাতে শেষ দিনটা রোমাঞ্চকর হয়ে ওঠার ইঙ্গিত মিললেও শেষ হাসিটা হেসেছে পাকিস্তান। গলে স্বাগতিকদের ৪ উইকেটে হারিয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ লিড নিয়েছে সফরকারী দল।
বাবর আর ইমামকে নিয়ে ৪৮ রানে দিন শুরু করেছিল পাকিস্তান। বাবর ২৮ বলে ২৪ রান করে ফিরেছেন। এই উইকেটটিও নিয়েছেন প্রবাথ। শেষ পর্যন্ত টিকতে পারেননি সৌদ শাকিলও। তাকে বিদায় দিয়েছেন রামেশ মেন্ডিস। ততক্ষণে অবশ্য জয়ের কাছে পৌঁছে গেছে পাকিস্তান। স্কোর ছিল ৫ উইকেটে ১২২। প্রবাথ নতুন নামা সরফরাজকে আউট করলে পতন হয় ষষ্ঠ উইকেটের। অবশ্য শুরু থেকে ওপেনার ইমাম উল হক প্রান্ত আগলে খেলছিলেন বলেই বিপদ হয়নি। অপরাজিত হাফসেঞ্চুরিতে ম্যাচ জয়ে অবদান রেখেছেন। আর নিজের প্রথম বলে ছক্কা হাঁকিয়ে জয় নিশ্চিত করেছেন নতুন নামা আগা সালমান।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ৯৫.২ ওভারে ৩১২ (ধনাঞ্জয়া ১২২, ম্যাথুজ ৬৪; আবরার ৩/৬৮, শাহীন ৩/ ৮৬, নাসিম ৩/৯০)
শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে ৮৩.১ ওভারে ২৭৯ (ধনাঞ্জয়া ৮২, মাদুশকা ৫২; আবরার ৩/৬৮, নোমান ৩/৭৫)
পাকিস্তান প্রথম ইনিংসে ১২১.২ ওভারে ৪৬১ (সৌদ শাকিল ২০৮*, আগা সালমান ৮৩; রামেশ ৫/১৩৬, প্রবাথ ৩/১৪৫)
পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ৩২.৫ ওভারে ১৩৩/৬, লক্ষ্য ১৩১ (ইমাম ৫০*, শাকিল ৩০; প্রবাধ ৪/৫৬)
ফল: পাকিস্তান ৪ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: সৌদ শাকিল।









