কয়েক ঘণ্টা পর শুরু হচ্ছে জিম সাইবার-সিটি জিম আফ্রো টি-টেনের প্রথম আসর। প্রথম ম্যাচেই তাসকিনের দল বুলাওয়ে ব্রেভস মুখোমুখি হবে ইরফান পাঠানের হারারে হারিকেন্সের। হারারে স্পোর্টস ক্লাব মাঠে বৃহস্পতিবার (২০ জুলাই) রাত ১১টায় খেলাটি শুরু হবে।
জিম-আফ্রোতে অংশ নেওয়া ৫টি ফ্র্যাঞ্চাইজি হলো হারারে হ্যারিকেন্স, কেপটাউন স্যাম্প আর্মি, বুলাওয়ে ব্রেভস ও জোবার্গ লায়নস। বাংলাদেশ থেকে দল পাওয়া মুশফিক মাঠ মাতাবেন জোবার্গ লায়নসের হয়ে।
বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের পর্দা নামবে ২৯ জুলাই। সবগুলো ম্যাচই আয়োজিত হবে জিম্বাবুয়ের রাজধানী হারারেতে। ম্যাচ শুরুর আগে হবে ঝাঁকজমপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান। ঘণ্টাব্যাপী অনুষ্ঠানের পর রাত ১১টায় তাসকিন-ইরফানের লড়াই দিয়ে শুরু হবে জিম-আফ্রো টি-টেন।
টানা তিন দিন ৯টি খেলা অনুষ্ঠিত হবে। ২৪ ও ২৭ জুলাই ছাড়া আরও ৩দিন মাঠে গড়াবে ৩টি করে ম্যাচে। ২৪-২৭ জুলাই হবে ২টি। ২৮ জুলাই থেকে শুরু হবে কোয়ালিফায়ার-এলিমিনেটরের খেলা। ফাইনালের পর ঝাঁকজমকপূর্ণ সমাপনী অনুষ্ঠান রাখা হয়েছে।
ম্যাচের সূচি (বাংলাদেশ সময় অনুযায়ী)
২০ জুলাই- হারারে বনাম বুলাওয়ে, রাত ১১টা
২১ জুলাই- কেপটাউন বনাম ডারবান, সন্ধ্যা সাতটা; জোবার্গ বনাম বুলাওয়ে, রাত ৯টা; হারারে বনাম কেপটাউন, রাত ১১টা
২২ জুলাই- ডারবান বনাম জোবার্গ, সন্ধ্যা ৭টা; কেপটাউন বনাম বুলাওয়ে, রাত ৯টা; জোবার্গ বনাম হারারে, রাত ১১টা।
২৩ জুলাই- ডারবান বনাম বুলাওয়ে সন্ধ্যা ৭টা; জোবার্গ বনাম কেপটাউন, রাত ৯টা; হারারে বনাম ডারবান, রাত ১১টা
২৪ জুলাই- বুলাওয়ে বনাম কেপটাউন, রাত ৯টা; জোবার্গ বনাম ডারবান, রাত ১১টা
২৫ জুলাই- কেপটাউন বনাম হারারে, সন্ধ্যা ৭টা; বুলাওয়ে বনাম ডারবান, রাত ৯টা; হারারে বনাম জোবার্গ, রাত ১১টা
২৬ জুলাই- বুলাওয়ে বনাম হারারে, সন্ধ্যা ৭টা; ডারবান বনাম কেপটাউন, রাত ৯টা; বুলাওয়ে বনাম জোবার্গ, রাত ১১টা
২৭ জুলাই- ডারবান বনাম হারিকেন, রাত ৯টা; কেপটাউন বনাম জোবার্গ, রাত ১১টা
২৮ জুলাই- প্রথম কোয়ালিফায়ার সন্ধ্যা ৭টা; এলিমিনেটর রাত ৯টা; দ্বিতীয় কোয়ালিফায়ার রাত ১১টা
২৯ জুলাই- ফাইনাল, রাত ৯টা।









