দল হিসেবে খেললে সিরিজ জিততে আশাবাদী ফাহিমা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুলাই ২০২৩, ১৫:১৯আপডেট : ২১ জুলাই ২০২৩, ১৫:১৯

মেয়েদের ওয়ানডে সিরিজ ভারতকে হারিয়ে শুরু করেছিল বাংলাদেশ। ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্স করে সাফল্য পেয়েছিল তারা। দ্বিতীয় ম্যাচে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। ব্যাটিং ব্যর্থতায় হেরে গেছে বড় ব্যবধানে। এখনও সিরিজ জয়ের আশা ফুরিয়ে যায়নি। শনিবার মিরপুরে সিরিজ নির্ধারণী ম্যাচে হারমানপ্রীত কৌরদের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচে দল হিসেবে খেললে জেতা সম্ভব মনে করছেন স্বাগতিক দলের অলরাউন্ডার ফাহিমা খাতুন।

শেষ ম্যাচটি হারার পর দুই দিন সময় পেয়েছে বাংলাদেশ। এই সময়ে আগের ভুলগুলো নিয়ে আলোচনা করেছেন ক্রিকেটাররা। সেগুলোর পুনরাবৃত্তি আর করতে চায় না বাংলাদেশ। ম্যাচের আগের সংবাদ সম্মেলনে ফাহিমা বলেছেন, ‘গত ম্যাচে আমাদের যে ভুলগুলো ছিল, তা নিয়ে দুই দিনে আমরা অনেক আলোচনা করেছি। আমি বলবো, এখন পর্যন্ত আমরা ভালো ক্রিকেট খেলছি। প্রথম ওয়ানডেতে আমরা দল হিসেবে পারফর্ম করতে পেরেছি। দ্বিতীয় ম্যাচেও আমরা অনেক চেষ্টা করেছি...। ব্যাটিং ইউনিট হিসেবে আমাদের প্রত্যেকটা ব্যাটারই অনেক প্রতিভাবান। আমরা জানি, সবারই সামর্থ্য ছিল। দুর্ভাগ্যবশত আমরা করতে পারিনি। তবে গত দুই দিনে সবাই সবার জায়গা থেকে ব্যক্তিগতভাবে, আমাদের কোচ, ম্যানেজমেন্টের সঙ্গে ভালো আলোচনা করেছি। আমরা আশাবাদী। দল হিসেবে কালকে চেষ্টা করবো।’ 

আগে ব্যাটিংয়ে নামলে বড় চ্যালেঞ্জিং স্কোর দিতে আশাবাদী দল, জানালেন এই অলরাউন্ডার, ‘ক্রিকেট এমন একটা খেলা, কখন কী ধরনের পরিস্থিতিতে পড়তে হবে আমরা কেউ জানি না। আমিও হয়তো সেভাবে বলতে পারবো না যে আমরা কালকে কী ধরনের স্কোর করবো। তবে আমরা আশাবাদী। আমাদের ব্যাটিং ইউনিটের সবাই ব্যক্তিগতভাবে অনেক অনেক চেষ্টা করছে। কালকের ম্যাচের জন্য সবাই খুব ভালো প্রস্তুতি নিয়েছি আমরা। কালকে যদি আমরা আগে ব্যাটিং করি, ভালো একটা স্কোর দেওয়ার চেষ্টা করবো।’

দল হিসেবে বাংলাদেশ খেললে যে কোনও প্রতিপক্ষ পরাস্ত হবে আশা ফাহিমার, ‘পরের ম্যাচে আমরা দল হিসেবে (খেলার) চেষ্টা করবো। আমাদের দলের সবাই অনুভব করে, আমরা যদি দল হিসেবে খেলতে পারি, আমাদের কাছে যে কোনও দলই পরাস্ত হবে।’

এই ম্যাচে ঘরের দর্শকদের বড় সমর্থন পাবেন মনে করেন ফাহিমা। দর্শকরা ভালো কিছু দেখবেন আশা তার, ‘দেখেন, কালকে যেহেতু নির্ধারণী ম্যাচ। বোর্ডের কাছে আমাদের সবসময় চাওয়া ছিল, আমরা মিরপুর স্টেডিয়ামে খেলবো। তারা আমাদের আশা পূরণ করেছেন, আমাদের কথা রেখেছেন। তৃতীয় টি-টোয়েন্টি জেতার পর আমরা দেখেছি, প্রথম ওয়ানডেতে অনেক দর্শক এসেছে। আমি আশা করবো, কালকে যেহেতু সিরিজ নির্ধারণী ম্যাচ, অনেক দর্শক হবে এবং আমরা দর্শকদের একটা আশানুরূপ ফল দিতে পারবো ইনশাআল্লাহ্‌।’

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম