শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
২১ জুলাই ২০২৩, ১৯:১৩আপডেট : ২১ জুলাই ২০২৩, ১৯:১৩

আর্শাদ ইকবালের বোলিং তোপে শ্রীলঙ্কাকে ফাইনালের দর্শক বানালো পাকিস্তান। ইমার্জিং এশিয়া কাপের শিরোপা নির্ধারণী মঞ্চে জায়গা করে নিয়েছে পাকিস্তানের ‘এ’ দল, স্বাগতিকদের ৬০ রানে হারিয়েছে তারা।

কলম্বোতে আগে ব্যাটিংয়ে নেমে ৩২২ রান করে পাকিস্তান। ওমর ইউসুফ সর্বোচ্চ ৮৮ রান করেন। অধিনায়ক মোহাম্মদ হারিস ৫২ রান করে দারুণ অবদান রাখেন। মুবাসির খানের ৪২ রানের ইনিংস ছিল কার্যকরী।

শ্রীলঙ্কার পক্ষে লাহিরু সামারাকুন, প্রমোদ মাদুশান ও চামিকা করুণারত্নে দুটি করে উইকেট নেন।

লক্ষ্যে নেমে ৩৩ রানে ৩ উইকেট হারানো শ্রীলঙ্কাকে আশা দেখান আভিষ্কা ফার্নান্ডো ও সহন আরাচিগে। দুজনের ১২৮ রানের জুটি ভেঙে গেলে আর সেভাবে কেউ দাঁড়াতে পারেননি।

আভিষ্কা ও সহন সমান ৯৭ রান করেন। ৮৫ বলের ইনিংসে আভিষ্কা ১২ চার ও ২ ছয় মারেন। ১০৯ বল খেলে ১২ চার ও ১ ছয় হাঁকান সহন।

ডেথ ওভারে একের পর এক উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। এই সময়ে আর্শাদ তার দুই ওভারে তিন উইকেট নিয়ে পাকিস্তানের জয়ে অবদান রাখেন। ৪৫.৪ ওভারে ২৬২ রানে অলআউট স্বাগতিকরা।

৭.৪ ওভারে মাত্র ৩৭ রান দিয়ে পাঁচ উইকেট নিয়ে ম্যাচসেরা আর্শাদ। দুটি করে উইকেট নেন মুবাসির খান ও সুফিয়ান মুকিম।

আগামী ২৩ জুলাই ফাইনালে খেলবে পাকিস্তান। তাদের প্রতিপক্ষ চূড়ান্ত হবে ভারত ও বাংলাদেশের দ্বিতীয় সেমিফাইনালের পর।

/এফএইচএম/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ