বিদেশে সেঞ্চুরি খরা কাটিয়ে শচীনকে টপকালেন কোহলি

স্পোর্টস ডেস্ক
২১ জুলাই ২০২৩, ২২:১৭আপডেট : ২১ জুলাই ২০২৩, ২২:২২

আরেকবার নতুন উচ্চতায় নিজেকে নিলেন বিরাট কোহলি। ৫০০তম আন্তর্জাতিক ম্যাচ ভারতের সাবেক অধিনায়ক স্মরণীয় করে রাখলেন ২৯তম টেস্ট সেঞ্চুরিতে। ২০১৮ সালের ডিসেম্বরের পর বিদেশে প্রথম টেস্ট সেঞ্চুরি তার। 

ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকতার ১০০তম টেস্ট ম্যাচে আরেকটি রেকর্ডও গড়েছেন কোহলি। প্রথম ৫০০ আন্তর্জাতিক ম্যাচে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় শচীন টেন্ডুলকারকে পেছনে ফেলেছেন তিনি। এটি ছিল তার ৭৬তম আন্তর্জাতিক সেঞ্চুরি। ৫০০ ম্যাচ খেলে শচীনের শতক ছিল ৭৫টি।

এছাড়া ৫০০তম আন্তর্জাতিক ম্যাচে সেঞ্চুরি করা প্রথম ক্রিকেটার এখন কোহলি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরিয়ান হলেন তিনি। ক্যারিবিয়ানদের বিপক্ষে ১২ সেঞ্চুরিতে বসলেন দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিসের পাশে। সুনীল গাভাস্কার ১৩ সেঞ্চুরি নিয়ে এই তালিকায় সবার উপরে।

সেঞ্চুরি থেকে ১৩ রান দূরে থাকতে দ্বিতীয় দিনের খেলা শুরু করেন কোহলি। স্ট্রেট ড্রাইভে তিন অঙ্কের ঘর ছোঁয়ার আগে ২০টি ডট বল খেলেন তিনি।

দিনের প্রথম উইকেটটি অবশ্য কোহলির। ২০৬ বলে ১২১ রানে রানআউট হন তিনি।  

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস